বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • পডকাস্টে সাইমা কুরেশির বিতর্কিত মন্তব্য: ‘৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে চান’

    পডকাস্টে সাইমা কুরেশির বিতর্কিত মন্তব্য: ‘৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে চান’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাইমা কুরেশি বিয়ে ও সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে তিনি বলেছেন, ‘৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়।’

    সাক্ষাৎকারে সাইমা কুরেশি বলেন, যেসব পুরুষ পরকীয়ায় আগ্রহী, তাদের উচিত দায়িত্বশীলভাবে বৈধভাবে বিয়ে করা। কারণ তাদের বেপরোয়া আচরণের কারণে পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হতে পারে।

    তিনি আরও বলেন, কারও অনুভূতি নিয়ে খেলার চেয়ে, একজন পুরুষের বৈধভাবে দ্বিতীয়বার বিয়ে করা অনেক ভালো। গোপন সম্পর্কের চেয়ে দ্বিতীয় বিয়েই ভালো। একজন পুরুষ দ্বিতীয়বার বিয়ে করলে, সেটা কেন পরকীয়ার চেয়ে খারাপ হিসেবে বিবেচিত হয়?

    পুরুষদের উদ্দেশে অভিনেত্রীর পরামর্শ, পরিষ্কার ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিন এবং অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকুন। ব্যক্তিগত চাহিদা ধর্মীয় নীতিমালার ভিত্তিতে পূরণ করা উচিত, সমাজের চাপে নয়।

    সাইমার এসব মন্তব্য ছড়িয়ে পড়ার পরই পাকিস্তানসহ আন্তর্জাতিক পর্যায়েও শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার বক্তব্যকে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সমর্থন করছেন, আবার অনেকে নারীর মর্যাদা ও অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন।

    বলে রাখা ভালো, ৫১ বছর বয়সী এই অভিনেত্রী পাকিস্তানি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেত্রী রোজিনার কন্যা। ২০০৫ সালে তিনি পরিচালক সৈয়দ নূরকে বিয়ে করেন। তবে ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে- দানিয়াল খান, যিনি ইতোমধ্যে অভিনয়ে পা রেখেছেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন