শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সোনার বাজারে আরও নতুন রেকর্ড, দাম আরও বাড়ার সম্ভাবনা

    সোনার বাজারে আরও নতুন রেকর্ড, দাম আরও বাড়ার সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোনার বাজারে পাগলা ঘোড়ার মতো দৌঁড় থামছেই না। প্রতিদিনই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে সোনার দাম। বিশেষ করে, গেল এক সপ্তাহে যেভাবে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে, তা ইতিহাসে আগে কখনও দেখা যায়নি, এমন সন্দেহ আছে। ধারাবাহিকতায় আরেকটি নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেছে সোনার দাম; পাশাপাশি বেড়েছে রুপার দামও।

    বুধবার (১৫ অক্টোবর) ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে সোনার দাম আউন্স প্রতি ৪ হাজার ২০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। খবর রয়টার্সের। 

    এদিন মার্কিন স্পট মার্কেটে সোনার দাম আরও দেড় শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ২০৩ দশমিক ৭৯ ডলার দাঁড়িয়েছে। সেইসঙ্গে ফিউচার মার্কেটে এই দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২২০ দশমিক ২০ ডলার। 

    রয়টার্স বলছে, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী ক্রয়, একটি বৃহত্তর ডি-ডলারাইজেশন প্রবণতা এবং শক্তিশালী এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিল প্রবাহের কারণে এই বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৫৮ শতাংশ বেড়েছে।

    অ্যাক্টিভ ট্রেডস বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টার মতে, মার্কিন সরকারের শাটডাউন দীর্ঘায়িত হওয়া, ফেড কর্মকর্তাদের আরও বেশি নোংরা মন্তব্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির ফলে বছরের শেষ নাগাদ আরও বাড়বে সোনার দাম। 

    এদিকে, বিশ্ববাজারে দাম বাড়ায় স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়তে যাচ্ছে দেশের বাজারেও। ধারণা করা হচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যে আরও এক দফায় দেশের বাজারে বাড়তে পারে সোনার দাম। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে শিগগিরই বৈঠকে বসতে পারে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।

    সবশেষ দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বুধবার (১৫ অক্টোবর) সারাদিন দেশের বাজারে এ দামেই বিক্রি হয়েছে সোনা। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৫ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস; যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৭ বার, আর কমানো হয়েছে মাত্র ১৮ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

    অন্যদিকে, মঙ্গলবার সোনার দামের নতুন উত্থান এবং স্পট মার্কেটে সরবরাহ কম থাকার কারণে ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৫২ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে রুপার দাম। তাই আঁচ করা যাচ্ছে, হয়তো রুপার দামেও নতুন এক লাফ দেখা যেতে পারে দেশের বাজারে। 


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন