বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • আলোচিত নায়িকা মাহিয়া মাহি দিলেন সুখবর

    আলোচিত নায়িকা মাহিয়া মাহি দিলেন সুখবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেই তার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে তাকে স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যেত না। তবে এবার পরিস্থিতি বদলেছে। হঠাৎ করে মাহি নিজের ফেসবুকে রাকিব সরকার এবং একমাত্র সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন। এবার সুখবর শোনালেন এই আলোচিত নায়িকা।

    বছর দেড়েক আগে নিজেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন এই নায়িকা। সেই ঘোষণার পর থেকে স্বামী রাকিব সরকারের সঙ্গে মাহিকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

    ব্যক্তিগত জীবনের এই পটপরিবর্তনের ঠিক পরপরই ভক্তদের জন্য নতুন সিনেমার সুখবর নিয়ে হাজির হলেন মাহি। সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘অন্তর্যামী’ দিয়ে দর্শকদের সামনে ভিন্ন আঙ্গিকে ধরা দিতে চলেছেন তিনি।

    মাহি স্পষ্ট জানিয়েছেন, এই সিনেমাটি তার সুপারহিট সিনেমা 'অগ্নি-২'-এর পরের গল্প হলেও এটি কোনোভাবেই 'অগ্নি' নয়।

    নায়িকার কথায়, 'অগ্নি' ছিল শুধু প্রতিশোধের গল্প। আর 'অন্তর্যামী' হলো একটি 'সারভাইভাল স্টোরি' বা জীবন সংগ্রামে টিকে থাকার গল্প ।

    মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন, ‘অন্তর্যামী’ একটি সম্পূর্ণ লেডি অ্যাকশন সিনেমা। এই সিনেমায় কোনো চিরাচরিত নায়ক নেই। অ্যাকশনের সবটুকু ভার একা নিজের কাঁধে নিয়েছেন নায়িকা মাহি নিজেই। তিনি আরও দাবি করেছেন, ‘অন্তর্যামী’ হবে 'অগ্নি'র চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশনধর্মী।

    সিনেমাটি বরাবরের মতো প্রযোজনা করছে দেশের প্রথম সারির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। এর নির্মাণের দায়িত্বে আছেন পরিচালক সৈকত নাসির। জানা গেছে, 'অন্তর্যামী'র শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড এবং আমেরিকায়।

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন