বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ঢাকায় সুফি সঙ্গীতের মায়াবী রাত—‘শাম-ই-নুসরাত’

    ঢাকায় সুফি সঙ্গীতের মায়াবী রাত—‘শাম-ই-নুসরাত’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে শুরু হবে বিশেষ সুফি সঙ্গীতের এই আয়োজন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মহান শিল্পী নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ সঙ্গীত ঐতিহ্য, আধ্যাত্মিক সুর এবং মানবপ্রেমের বার্তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

    অনুষ্ঠানে পরিবেশিত হবে সুফি ঘরানার চিরন্তন কাওয়ালী ও আধ্যাত্মিক সঙ্গীত, যা শ্রোতাদের নিয়ে যাবে এক অনন্য মরমি অনুভূতির জগতে।

    বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবে বাংলাদেশের জনপ্রিয় সুফি ব্যান্ড ক্বরার-দ্য সুফি ব্যান্ড, যারা নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থাপন করবে এক বিশেষ শ্রদ্ধানিবেদন পরিবেশনা। পাশাপাশি থাকছে মনোমুগ্ধকর সুফি নৃত্য পরিবেশনা, যা সন্ধ্যার আবহকে আরও রহস্যময় ও মায়াময় করে তুলবে।

    এই বিশেষ আয়োজনের যৌথ উদ্যোগে রয়েছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশন এবং ক্বরার– দ্য সুফি ব্যান্ড।

    আয়োজকদের ভাষায়, শাম-ই-নুসরাত শুধুমাত্র একটি সঙ্গীতানুষ্ঠান নয়, এটি হবে নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তার সঙ্গীতধারাকে নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেয়ার একটি নিবেদন।

    সুফি সঙ্গীতপ্রেমীদের জন্য “শাম-ই-নুসরাত” হতে যাচ্ছে এক অবিস্মরণীয়, আত্মার ছোঁয়াযুক্ত মরমি সন্ধ্যা, যেখানে সুর, তাল ও আধ্যাত্মিকতার মিলনে প্রতিধ্বনিত হবে নুসরাতের চিরন্তন গানের জাদু। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন