বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • জয়া আহসান: শুধু মেধা দিয়ে সফল হওয়া যায় না

    জয়া আহসান: শুধু মেধা দিয়ে সফল হওয়া যায় না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় ও প্রতিভার মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে রেখেছেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি খোলামেলা কথা বলেছেন নিজের ক্যারিয়ার, জীবনের দর্শন, পুরোনো জিনিসের প্রতি ভালোবাসা এবং সামাজিক মাধ্যম নিয়ে তার অভিজ্ঞতা সম্পর্কে।

    সেখানেই জয়া বলেন, মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হয়। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হয়। তাহলেই যে কারও সাফল্য আসবে।

    জয়া আহসান মনে করেন, তার সাফল্যের পেছনে মূল শক্তি ছিল পরিশ্রম ও ধৈর্য। অভিনেত্রী জানান, অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণেই আমি এখন অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।

    জয়ার ব্যক্তিজীবনেও পুরোনো জিনিসের প্রতি রয়েছে এক বিশেষ টান। তিনি জানান, তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমিরা রয়েছে। যে খাটে জয়া আহসানের জন্ম, সেই খাটটি এখনো তার বাড়িতে সংরক্ষিত, যা সবাইকে অবাক করেছে। পুরোনো প্রসঙ্গে উঠতেই জয়া আহসান বলেন, আমি পুরোনোতে বাঁচি, যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়; অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধ বলেও জানান অভিনেত্রী। 

    সামাজিক মাধ্যমে বুলিং প্রশ্নে অভিনেত্রী বলেন, সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না বলে জানান অভিনেত্রী।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন