বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • জায়রা ওয়াসিম বিয়ে, জানা গেল পাত্রের পরিচয়?

    জায়রা ওয়াসিম বিয়ে, জানা গেল পাত্রের পরিচয়?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বিয়ে করেছেন ধর্মের টানে অভিনয় জগৎ ছেড়ে । মাত্র ২৪ বছর বয়সেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই তারকা।

    শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন জায়রা। ছবির ক্যাপশনে তিনি শুধু একটি শব্দ লিখেছেন, ‘কবুল’। মাসালা ডটকম

    ছবিগুলোর একটিতে দেখা যায়, বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন জায়রা। মেহেদি রাঙা হাতে জ্বলজ্বল করছে বিয়ের হীরার আংটি। অন্য ছবিতে বিয়ের সাজে পাত্রের সঙ্গে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছেন তিনি। তবে পাত্রের নাম, পরিচয়, পেশা কিংবা মুখ কিছুই প্রকাশ করেননি জায়রা ওয়াসিম।

    ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘দঙ্গল’-এর এই অভিনেত্রী বর্তমানে পুরোপুরি পর্দার আড়ালেই থাকতে পছন্দ করেন।

    ২০১৬ সালে আমির খান অভিনীত সুপারহিট সিনেমা ‘দঙ্গল’-এ আমিরের কন্যার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান জায়রা। পরবর্তীতে আরও কয়েকটি ছবিতে অভিনয় করলেও, ২০১৯ সালে মাত্র ১৮ বছর বয়সে ইসলামের টানে অভিনয় ছেড়ে দেন তিনি।

    তখন সামাজিক যোগাযোগমাধ্যমে জায়রা জানান, অভিনয় জীবনে ভালোবাসা ও প্রশংসা পেলেও ধীরে ধীরে ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছিলেন এ কারণেই তিনি এই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

    অভিনয় ছাড়ার ছয় বছর পর, এবার বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই সাবেক অভিনেত্রী।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন