শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফ্যান্ডম ওয়্যারের রিপোর্ট: টেইলর মা হতে চলেছেন

    ফ্যান্ডম ওয়্যারের রিপোর্ট: টেইলর মা হতে চলেছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবারও শিরোনামে পপ তারকা টেইলর সুইফট —এবার তার গানের কারণে নয়, ব্যক্তিগত জীবনের খবরের কারণে। তার সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অফ এ শোগার্ল’ মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে, টেইলর সম্ভবত মা হতে চলেছেন। খবরটি প্রকাশ করেছে ফ্যান্ডম ওয়্যার।

    এই জল্পনার সূত্রপাত হয়েছে ব্রিটিশ টক শো ‘দ্য গ্রাহাম নর্টন শো’-এ সম্প্রতি তার উপস্থিতি, যেখানে সুইফটকে একটু ভিন্ন রকম দেখতে পাওয়া গেছে- অনেকের মতে তার মুখের গঠন আগের চেয়ে বেশি গোলাকার হয়ে উঠেছে।

    তবে মূল বিতর্কে আগুন লাগান প্রসিদ্ধ অ্যাসথেটিক ফিজিশিয়ান ডা. জেনিফার আর্মস্ট্রং। টিকটকে একটি ভিডিওতে তিনি বলেন, সুইফট এবং তার প্রেমিক ট্র্যাভিস কেলসি সম্ভবত বাবা-মা হতে চলেছেন।

    ডা. আর্মস্ট্রং ভিডিওতে বলেন, তার চোখের নিচে অন্ধকার দাগ, গালের হাড় আরও বেশি চৌকস দেখা যাচ্ছে। আর কেন সে তার কপাল ও ভ্রু চুল দিয়ে ঢাকছে? এটা কি কারণ সে গর্ভবতী বলে বোটক্স নিতে পারছে না?

    এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় প্রবল বিতর্ক। কেউ কেউ বলেন, এমন অনুমান নিরর্থক ও বেমানান। আবার কেউ লেখেন, একজন চিকিৎসকের মুখে অন্য নারীর সম্পর্কে এমন কথা খুবই দুঃখজনক।

    একজন মন্তব্যকারী জানান, ভিডিওতে ব্যবহৃত ছবিটি আসলে গত বছরের, তাই সেটি দিয়ে বর্তমান অবস্থার মূল্যায়ন করা উচিত নয়।

    টেইলর নিজেও আগের বহু সাক্ষাৎকারে বলেছেন, তিনি ভবিষ্যতে পরিবার গড়তে চান। ২০১০ সালে ইউএস উইক্লি-তে তিনি বলেছিলেন, বাচ্চা অবশ্যই চাই! জীবনের একটা পর্যায়ে গিয়ে মায়ের মতো পরিবার গড়তে চাই।

    ২০১২ সালে মারি ক্ল্যারি-কে তিনি বলেন, আমি চাই অনেকগুলো বাচ্চা- ন্যূনতম চারটা! 

    তবে ২০১৪ সালে ইনস্টাইল-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, সেলিব্রিটি হওয়ার কারণে তার সন্তানদের ‘স্বাভাবিক’ জীবন দেওয়া কঠিন হতে পারে বলেই একসময় তিনি দ্বিধায় ছিলেন।

    সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অফ এ শোগার্ল’-এর গান উইশ লিস্ট নিয়ে এখন নানা জল্পনা চলছে। অনেকেই মনে করছেন গানটি তার বর্তমান প্রেমিক ট্র্যাভিস কেলসির জন্য লেখা। গানে তিনি বলেন, আই জাস্ট ওয়ান্ট ইউ, হেভ এ কাপল কিডস, গট দ্য হোল ব্লক লুকিং লাইক ইউ।

    এই লাইন অনেক ভক্তের মতে, সুইফটের ভবিষ্যতের পরিবার ও মাতৃত্বের ইচ্ছাকে তুলে ধরে।

    এখনও পর্যন্ত টেইলর সুইফট বা তার টিমের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন