বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সুইমিংপুলে সুনেরাহ, কমেন্টে উথালপাথাল ভক্তদের

    সুইমিংপুলে সুনেরাহ, কমেন্টে উথালপাথাল ভক্তদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এবং প্রায়ই নিজের দৈনন্দিন জীবনের মুহূর্ত শেয়ার করে থাকেন, যা তার ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরে।

    সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী, যা নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। খোলামেলা ভঙ্গিতে ধরা দিয়েছেন সুনেরাহ, আর সেই ছবিগুলো দেখে অনেকেই মুগ্ধ ও চমকিত হয়েছেন।

    সাহসী লুকে হাজির হওয়া সুনেরাহর জন্য নতুন কিছু নয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গোলাপি বিকিনিতে নেমেছিলেন সুইমিংপুলে; ক্যামেরার সামনে কয়েকটি পোজেই যেন আগুন ধরিয়ে দিয়েছেন ভক্তদের মনে। কমেন্ট বক্সও আগুনের ইমোজিতে ভরে গেছে, কেউ লিখেছেন—‘এখন তো দেখছি সুইমিংপুলেও আগুন লেগেছে!’

    ছবিগুলোর ক্যাপশনে নিজের অনুভূতিও জানিয়েছেন এই অভিনেত্রী। লিখেছেন, ‘সূর্যের উষ্ণতা উপভোগ করছি।’

    চলতি বছর সিনেমা নিয়ে খানিক ব্যস্ত সময় কেটেছে সুনেরাহর। ঈদে মুক্তি পাওয়া দাগি, উৎসব সিনেমা থেকে আলোচনায়; যদিও খুব অল্প সময়ই তাকে পর্দায় দেখা গেছে। অভিনয়ের বাইরে নিয়মিত মডেলিংয়েও সক্রিয় থাকছেন এই অভিনেত্রী; দিনে দিনে বাড়ছেও তার স্টারডম।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন