বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

স্থানীয় বাজারে আজকের সোনার রেট

স্থানীয় বাজারে আজকের সোনার রেট
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সোনার নতুন দাম ঘোষণা করেছে, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ রেকর্ড। বাজুস ভরিতে দাম ২,৬১৩ টাকা বৃদ্ধি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের (তেজাবি সোনা) মূল্য বেড়েছে। তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার আজকের বাজারদর

  • ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা।
  • ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা।
  • ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা।
  • সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এ নিয়ে চলতি বছর মোট ৬৫ বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৭ বার, আর কমেছে মাত্র ১৮ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০২ টাকায়।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন