বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • অগ্নিকাণ্ডে সিলেটের ব্লু বার্ড স্কুল কনসার্ট বাতিল

    অগ্নিকাণ্ডে সিলেটের ব্লু বার্ড স্কুল কনসার্ট বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সিলেটে ব্লু বার্ড স্কুলে আয়োজিত কনসার্টে অংশ নিতে পারেনি জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

    শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ব্যান্ডটির। কিন্তু শেষ মুহূর্তে তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়। 

    রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করেছে আর্টসেল। সেখানে তারা লিখেছে, ‘আমরা দুঃখিত। ইনস্ট্রুমেন্টসহ গতকাল (শনিবার) শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ঢাকা এয়ারপোর্টে ছিলাম। আশা করেছিলাম, হয়তো যেকোনো সময় ডাক আসবে। তোমরাও অপেক্ষা করছিলে ভালোবাসা নিয়ে। তবু দেখা হলো না!’

    বিবৃতিতে তারা আরও উল্লেখ করে, ‘অগ্নিকাণ্ডে বহু ব্যবসায়ী, কর্মচারী ও নিরাপত্তাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগুনে পুড়ে গেছে একের পর এক গুদাম, ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি ডলার বলে ধারণা করা হচ্ছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন আনসার ও পুলিশ সদস্যও।’

    শনিবার রাত ৯টার পর কিছু ফ্লাইট চলাচল শুরু হলেও আর্টসেলের ফ্লাইটটি বাতিল থাকে। সেটি উল্লেখ করে আর্টসেল জানায়, পরে কিছু ফ্লাইট চালু হলেও আমাদের নির্ধারিত ফ্লাইটটি আর উড়তে পারেনি।

    শেষে আয়োজক প্রতিষ্ঠান ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্টসেল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন