বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সংগীত জগৎ ছাড়ার আগে তাহসানের শেষ গান লঞ্চ

    সংগীত জগৎ ছাড়ার আগে তাহসানের শেষ গান লঞ্চ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যক্তিগত নানা পরিকল্পনার কারণে শোবিজ দুনিয়া থেকে পুরোপুরি নিজেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। এক বছর আগে অভিনয় ছাড়ার ঘোষণা দেওয়ার পর সম্প্রতি তিনি সংগীতজীবনেও ইতি টানার সম্ভাবনার কথা জানিয়েছেন।

    সেপ্টেম্বরের শেষ দিকে শেষ সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, ‘তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটা হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ। এরপর আর কোনো নতুন গান প্রকাশ করব না।’

    গতকাল শনিবার (১৮ অক্টোবর) তাহসানের জন্মদিনে প্রকাশ পেয়েছে তার শেষ গানটি। ‘প্রাকৃতিক’ শিরোনামের এ গানটি তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে।
     
    ২০০৩ সালে প্রকাশিত ব্যান্ড ব্ল্যাকের জনপ্রিয় অ্যালবাম ‘উৎসবের পর’-এ প্রথমবার শোনা গিয়েছিল ‘প্রাকৃতিক’ গানটি।

    তখন এর গায়ক ছিলেন জন কবির ও তাহসান খান। সেই সময়ের শ্রোতাদের কাছে গানটি ছিল তরুণ প্রজন্মের আবেগের প্রতীক, বিশ্ববিদ্যালয়ের প্রেম, বিচ্ছেদ আর স্মৃতির গানের মতো এক মৃদু হাওয়া।
     
    দীর্ঘ ২২ বছর পর সেই গানই ফিরল নতুন সংগীতায়োজনে, এক নতুন রূপে, এক পুরোনো হৃদয়ের কণ্ঠে। তবে গানটি এবার এককভাবে গেয়েছেন তাহসান খান। গানটির কথা ও সুর অপরিবর্তিত রাখা হয়েছে, তবে সংগীতায়োজনে যুক্ত হয়েছে সময়োপযোগী যন্ত্রসংগীত ও সমৃদ্ধ সাউন্ড ডিজাইন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন