বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • হৃদয়ের দরজা খুলে দেই যাদের, তারা কীভাবে বিষ ঢেলে দেয়: পূর্ণিমা

    হৃদয়ের দরজা খুলে দেই যাদের, তারা কীভাবে বিষ ঢেলে দেয়: পূর্ণিমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্র ও নাটকে বর্তমানে খুব একটা সক্রিয় নন চিত্রনায়িকা পূর্ণিমা। নতুন কোনো সিনেমা বা নাটকে না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে। তবে এবার কোনো গ্ল্যামারাস ছবি নয়, বরং এক আক্ষেপভরা স্ট্যাটাস দিয়েই আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

    রোববার (১৯ অক্টোবর) তার ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, “যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

    পূর্ণিমার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। ভক্তরা কেউ বিস্মিত, কেউবা একাত্মতা প্রকাশ করেছেন তার কথায়।

    পোস্টে আরও লিখেন পূর্ণিমা, ‘যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।’

    অভিনেত্রীর এই দার্শনিক ও রূপকভাষার স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন, ‘পূর্ণিমা আপু ঠিকই বলেছেন—এই কথাগুলো আজকের বাস্তবতা।’ কেউ কেউ লিখেছেন, ‘এ যেন আমাদের সবার জীবনের গল্প।’

    পোস্টের শেষ অংশে পূর্ণিমা লিখেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’

    দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র, নাটক ও উপস্থাপনায় নিজের অবস্থান দৃঢ় করেছেন পূর্ণিমা। ব্যক্তিজীবনে সাধারণত আলোচনার বাইরে থাকলেও তার এই আত্মমুখী ও আবেগঘন স্ট্যাটাস ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন