বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ক্ষমতাসীনদের উদ্দেশে ফের অভিযোগ মেঘনা আলমের

    ক্ষমতাসীনদের উদ্দেশে ফের অভিযোগ মেঘনা আলমের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মডেল ও অভিনেত্রী মেঘনা আলম আবারও আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক পোস্টে তিনি রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মেঘনা লিখেছেন, “এই দেশ এখন জালিমরা চালাচ্ছে। প্রকৃত মানুষরা হয়ে গেছে মজলুম।”

    রোববার (১৯ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া পোস্টে মেঘনা আলম অভিযোগ করেছেন, দেশের ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থে নিরপরাধ নাগরিকদের ফাঁসাচ্ছেন।

    তার ভাষায়, আমাদের ইন্টেলিজেন্স আমলারা, উপদেষ্টা, সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র থামাতে পারে না। 

    তিনি লেখেন, এই নাটক এত দ্রুত করতে হয় যে, রাতের অন্ধকারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধ মানুষকে জেলে পাঠাতে হয়।

    চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় মেঘনাকে গ্রেফতার করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ ও ভাটারা থানার কর্মকর্তারা।

    ওই মামলায় আদালত তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে পাঠান। পরে জামিনে মুক্তি পান মেঘনা। এরপর থেকেই তিনি প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আনছেন। তার দাবি, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

    এর আগেও মেঘনা অভিযোগ করেছিলেন, গ্রেফতারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি দোষীদের বিচার দাবি করেছেন। 

    উল্লেখ্য, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন মেঘনা আলম। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন তিনি। তবে সাম্প্রতিক বিতর্কের পর থেকে বেশিরভাগ সময়েই নীরব ছিলেন। নতুন এই পোস্টের পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় উঠে এসেছেন মেঘনা।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন