বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • জয়া আহসান হলুদ শাড়িতে ছড়ালেন সৌন্দর্যের জাদু

    জয়া আহসান হলুদ শাড়িতে ছড়ালেন সৌন্দর্যের জাদু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে তিনি বেশ সক্রিয়। আনন্দ-বেদনা, ভালোলাগা-মন্দলাগা সব মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। এবারও ভক্তদের জন্য শেয়ার করলেন হলুদ শাড়ির বাহারে ধরা পড়া তার কিছু ছবি।

    সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে জয়া আহসানকে দেখা গেছে রঙিন শাড়িতে, যা ফ্যাশনে তার অনন্য সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। হলুদ রঙের শাড়ি ও কালো মিশ্র রঙের ছাপা মিলিয়ে হাস্যোজ্জ্বলভাবে তিনি নিজেকে মেলে ধরেছেন, শান্ত অভিব্যক্তিতে দর্শকদের মন মাতিয়ে তুলেছেন।

    অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়ার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকেন। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও সমানভাবে প্রশংসিত অভিনেত্রী। শুধু পর্দায় নয়, রুচিশীল ফ্যাশন ভাবনাতেও বারবার নিজেকে সেরা প্রমাণ করেছেন জয়া আহসান। তার শাড়িপ্রেম এবারই নতুন নয়। এর আগেও কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন। তবে ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা ক্যাজুয়াল লুক— সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখে চলেছেন এ অভিনেত্রী।
    জয়া আহসান যতবার নিজেকে মেলে ধরেন, ততবারই ভক্তদের নজর কাড়েন। এক নেটিজেন সৃষ্টিকর্তার প্রশংসা করে ফেললেন নন্দিত এই অভিনেত্রীর দ্যুতি দেখে! তিনি বলেন, সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন। আরেক নেটিজেন লিখেছেন—রঙিন শাড়িতে রূপের মায়া। আবার কেউ ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন মুগ্ধতা।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন