বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ফারিয়া চান সমালোচনা হোক পেশাগত কাজে কেন্দ্রিত

    ফারিয়া চান সমালোচনা হোক পেশাগত কাজে কেন্দ্রিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন যেন মুক্ত বিহঙ্গের মতো। কখনও কানাডা, কখনও লন্ডন, আবার সেখান থেকে অন্য কোনো দেশে ঘুরে বেড়ান নিজের খুশিমত। তবে এই ভ্রমণ শুধুই অবকাশের জন্য নয়; কাজের সূত্রেও তিনি বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।

    বিদেশের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন, মঞ্চে পারফর্ম করছেন, পাশাপাশি ফটোশুটের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরছেন দর্শকের সামনে।

    সেসব ছবিও নিয়মিত স্যোশাল মিডিয়াতে শেয়ার করছেন ফারিয়া। কখনও শাড়িতে খাঁটি বাঙালি রূপে, কখনও আবার বিকিনি পরে আবেদনময়ী ভঙ্গিতে দেখা যাচ্ছে আবেদনময়ী এ নায়িকাকে। 

    একেকটি ছবিতে তৈরি হচ্ছে আলোচনার ঝড়–কেউ প্রশংসায় ভাসাচ্ছেন, কেউবা সমালোচনা করছেন। ফারিয়া নিজে এসব নিয়ে একদমই বিচলিত নন। বরং তিনি মনে করেন, আলোচনা-সমালোচনা থাকলেই শিল্পীর প্রতি আগ্রহ টিকে থাকে।

    এদিকে নতুন খবর হলো–অভিনয় ছাড়াও গান নিয়ে আবারও ব্যস্ত হয়েছেন তিনি। কয়েক মাস আগে নিজেই একটি গানে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে চলছে সেই গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ। সব কিছু শেষ হলে গানটি ভিডিওসহ প্রকাশ করবেন তিনি। যদিও এ বিষয়ে এখনই কিছু জানাতে চাননি অভিনেত্রী। ইঙ্গিত দিয়েছেন, এবারের গান আগের চেয়ে অনেক বেশি নান্দনিক ও চমকপ্রদ হতে চলেছে।

    যদিও বছরের শুরুটা ফারিয়ার জন্য খুব একটি সহজ ছিল না। নানা বিতর্ক ও ব্যক্তিগত অঘটনে সময়টি কঠিন হয়ে পড়েছিল তার জন্য। এখন সবকিছু পেছনে ফেলে নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।

    ফারিয়া বলেন, ‘আমি ছোটবেলা থেকে একটি বিষয় মেইনটেইন করি–আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়। আগামীতে ভালো কিছু কাজ করার চেষ্টা করছি।’

    মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়া অভিনীত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত এই ছবিতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। পরিচালনায় অনম বিশ্বাস।

    অভিনেত্রী জানিয়েছেন, গল্পটি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং নির্মাণও চমৎকার হয়েছে। যদিও সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও নিশ্চিত না।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন