বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • তানজিন তিশার ক্ষোভ, গিফট নিয়ে প্রতারণার শিকার

    তানজিন তিশার ক্ষোভ, গিফট নিয়ে প্রতারণার শিকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গান ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে অভিনয় করে তিনি তারকা খ্যাতি অর্জন করেন।

    নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিশা। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। এবার এক গিফটকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী।

    পাঠানো উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে ‘প্রতারক’ হিসেবে উল্লেখ করেছেন হাস্যরসের ছলে।

    পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’ 

    অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। ইউসুফ আলি নামে এক নেটিজেন তিশাকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘আপু এদের মত উদ্যোক্তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন।’

    আরেকজন মন্তব্য করেছেন, ‘আচ্ছা এদের পিছে পড়ে রয়েছে কারা? তাদের কি আজাইরা কাজ নেই।’ আবার কেউ কেউ কৌতূহলী হয়ে জানতে চেয়েছেন, ‘কি হলো আবার?’


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন