বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • বক্স অফিসে হিট, ‘থাম্মা’ জমালো রেকর্ড

    বক্স অফিসে হিট, ‘থাম্মা’ জমালো রেকর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি সপ্তাহে দীপাবলি উপলক্ষে একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি বড় ছবি। এর একটি আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’ এবং অন্যটি হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়ার অভিনীত ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’।

    উভয় ছবিই ইতিমধ্যে দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এবার দেখা যাক, কোন ছবিটি প্রথম দিনে বক্স অফিসে কত আয় করেছে।

    ‘স্ত্রী’, ‘ভেদিয়া’, ‘মুঞ্জিয়া’ এবং ‘স্ত্রী’-এর পর হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম ছবি ‘থাম্মা’। তাই ঘোষণার পর থেকেই দর্শকরা এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে প্রত্যাশাও ছিল অনেক বেশি। 

    স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ছবিটি প্রথম দিনেই নজরকাড়া আয় করেছে।

    প্রথম দিনে এই ছবির আয় প্রায় ২৪ কোটি রুপি।

    অন্যদিকে, হর্ষবর্ধন রানের ‘সনম তেরি কসম’ নিয়ে আজও সমানভাবে চর্চা হয়। সেই ছবির পর ফের ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ ছবি নিয়ে চর্চায় হর্ষবর্ধন। তার এই নতুন ছবি নিয়েও অনুরাগীদের মধ্যে যথেষ্ট উত্তেজনা ছিল।

    তাই ছবিটির শুরুটাও ভালো হয়েছিল। 
    স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ছবিটি প্রথম দিনে আয় করেছে প্রায় ৮.৫০ কোটি রুপি। যদিও এই আয় ‘থাম্মা’-এর আয়ের থেকে অনেকটাই কম। তবে ছবিটি দর্শকদের থেকে যেমন একদিকে ভালো সাড়া পাচ্ছে, অন্যদিকে সমালোচকদের থেকেও যথেষ্ট ইতিবাচক পর্যালোচনা পাচ্ছে। ফলে এই ছবির আয় আরো বাড়াবে বলে আশা করা হচ্ছে।

    বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন যে থাম্মা সপ্তাহান্তে ৭৫ কোটির কাছাকাছি আয় করতে পারে। অন্যদিকে ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ ২৫ কোটি পর্যন্ত আয় করতে পারে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন