বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • “আবার আসছে ভালো কোয়ালিটির ভিডিও” : চমক

    “আবার আসছে ভালো কোয়ালিটির ভিডিও” : চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অল্প সময়ে তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয়।

    সম্প্রতি ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি সম্পর্কে একটি পোস্ট করেছেন রুকাইয়া জাহান, যা তার অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

    এক পোস্টে রুকাইয়া জাহান চমক জানান, বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই।

    হাস্যরসাক্তক পোস্ট করে তিনি লিখেছেন, ‘লালনে যারা আমার অনেক ফটো ভিডিও তুলছো, তাদের জন্য বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই। মোবাইলে এমবি আছে তো নাকি ওয়াইফাই।’

    তবে চমকের এই পোস্টের পর নেটিজেনরা মন্তব্যের ঘরে নানা প্রশ্ন তুলেছেন। অনেকেই জানতে চেয়েছেন লালনভূমিতে তার আসল কাজ কী। একজন নেটিজেন মজা করে লিখেছেন, ‘লালন এ গিয়ে একটা গান উপহার দিলে ভালো হতো।’ আরেকজনের কথায়, ‘তা লালনের দরবারে আপনার কাজটা মিসেস চমক?’

    উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন