বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • বলিউডে শোকের ছায়া, কিংবদন্তি অভিনেতা সতীশ শাহ আর নেই

    বলিউডে শোকের ছায়া, কিংবদন্তি অভিনেতা সতীশ শাহ আর নেই
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফের খারাপ খবর বলিউডে। প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনি লিভার। দীর্ঘ চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা। শোকের ছায়া বলিউডে। অজস্র ছবি থেকে হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

    শোনা যাচ্ছে, কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। তাঁর দীর্ঘদিনের বন্ধু, পরিচালক অশোক পণ্ডিত অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘদিনের বন্ধু সতীশ প্রয়াত হয়েছে। ঘন্টাখানেক আগে কিডনি বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এক মুহূর্তে বিলম্ব না করেই বিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেদনার খবর।’

    এদিকে কদিন আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন। সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হতেই শোকের ছায়া সর্বত্র ছড়িয়ে পড়েছিল। পোস্ট অনুসারে, ঋষভ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। সেখানেই প্রয়াত হন তিনি। তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন।

    এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রয়াত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ।

     
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন