শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এনবিআরের নতুন নিয়মে অনলাইনে রিটার্ন জমা আরও সহজ

    এনবিআরের নতুন নিয়মে অনলাইনে রিটার্ন জমা আরও সহজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এখন থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, শুধু প্রয়োজনীয় তথ্য দিলেই রিটার্ন দাখিল করা যাবে। ফলে করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া আরও সহজ হয়ে উঠেছে।

    চলতি অর্থবছর থেকে কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন জমার সময়সীমা ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এনবিআর সূত্রে জানা গেছে, গত সপ্তাহ পর্যন্ত প্রায় সাড়ে আট লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

    কাগজ নয়, লাগবে শুধু তথ্য
    করদাতাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য যে দলিল বা কাগজের ভিত্তিতে তৈরি হবে, তা নিজ হেফাজতে রাখতে হবে। কর কর্মকর্তারা নিরীক্ষার সময় চাইলে এসব দলিল প্রমাণ হিসেবে জমা দিতে হতে পারে।

    যেসব কাগজের তথ্য লাগবে
    রিটার্ন দাখিলের সময় প্রয়োজন হতে পারে—বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের সুদ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌর করের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনি সম্পদ ক্রয়-বিক্রয়ের চুক্তিপত্র ও রসিদ, লভ্যাংশের ডিভিডেন্ড ওয়ারেন্ট, উৎসে কর কাটার সার্টিফিকেট ইত্যাদি।

    কর রেয়াত পেতে বিনিয়োগের প্রমাণপত্রও লাগবে। যেমন জীবন বিমার প্রিমিয়াম রসিদ, ভবিষ্য তহবিলে চাঁদার সনদ, সঞ্চয়পত্র, শেয়ার, ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস), কল্যাণ তহবিল বা জাকাত তহবিলে চাঁদা প্রদানের সনদ ইত্যাদি।

    কীভাবে অনলাইনে রিটার্ন দেবেন
    সব করদাতা ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল করবেন এনবিআরের ওয়েবসাইটে— https://www.etaxnbr.gov.bd। অনলাইনে রিটার্ন দিতে হলে আগে নিবন্ধন করতে হবে। এর জন্য টিআইএন নম্বর ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। রিটার্ন জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ মিলবে।

    কর পরিশোধের নিয়ম
    করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন।

    অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধানের জন্য এনবিআরের কল সেন্টার ও অনলাইন সহায়তা কার্যক্রম সার্বক্ষণিকভাবে চালু থাকবে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন