বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজের আগে শর্ত রাখলেন মিষ্টি জান্নাত

    শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজের আগে শর্ত রাখলেন মিষ্টি জান্নাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেগাস্টার শাকিব খানের সঙ্গে এক সিনেমায় কাজের গুঞ্জন ঘিরে নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি জানিয়েছেন, দুই বা ততোধিক নায়িকা থাকা কোনো সিনেমায় তিনি অভিনয় করবেন না।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে মিষ্টি বলেন, “শাকিব খানের সঙ্গে কাজের আলোচনা আছে, দর্শক শিগগিরই কিছু দেখতে পাবেন আশা করি। তবে আমার শর্ত স্পষ্ট—আমি শুধু একজন নায়িকা থাকা সিনেমায়ই কাজ করব।”

    মিষ্টি জান্নাত বলেন, ‘আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করবো না, এটা শাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হইলে ওর সাথে কাজ করবো। কারণ আমার ওই যে লাইক... দুই নায়িকা, এক নায়িকা ও রকম ছবি আমি করতে চাই না। আর গুঞ্জন যেহেতু উঠেছে সেহেতু তো অবশ্যই দেখতে পাবেন।’

    এই চিত্রনায়িকা বলেন, ‘আমি কোনো দুই নায়িকার ছবি আমি করতে চাই না। এটা আমি বরাবরই না করেছি। অনেক ছবি আমি ক্যানসেল করেছি, আমার পছন্দ না। কারণ এখানে আসলে ঝামেলা হয়। আর অফকোর্স সুপারস্টার, ওনার সাথে তো আমি অবশ্যই দুই নায়িকার সাথে ছবি করব না। এটা মানুষ খারাপ বলুক, ভালো বলুক, তাদের ব্যাপার। বাট আমি করব না। এটা শাকিবকে আমিও না করেছি। আই অ্যাম সো সরি অ্যাবাউট দিস।’

    গুঞ্জন প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি তো কখনও বলিনি যে ধামাকা মানেই শাকিব খান আসবে। আপনারা বানিয়েছেন। ধামাকা মানে যে শাকিব খানের সাথে আমার সিনেমা আসবে, এরকম তো বিষয় না।’

    তবে, কাজের ক্ষেত্রে তিনি যে কোনো প্রযোজকের কাছে অনুরোধ করে সুযোগ নিতে চান না, সে বিষয়টিও স্পষ্ট করেন। বলেন, ‘আমি রিকোয়েস্ট করে কোনো ছবি আমি করব, ওই লেভেলে আসলে আমি যাই নাই। আমার এতটুকু সেলফ রেসপেক্ট নিজের আছে। আর রিকোয়েস্ট করে আমি ঢোকার মতো ইনশাআল্লাহ ওই দূরে আমি যাই নাই। কারণ আপনারা জানেন আমি শখে সিনেমা করি। এটা আমার টোটাল প্রফেশন না।’


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন