বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • মামলার চাপ, লাপাত্তা সামিরা ও ডন

    মামলার চাপ, লাপাত্তা সামিরা ও ডন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক। তার হত্যাকাণ্ডের ২৯ বছর পর অবশেষে আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন। এতে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক ও খল চরিত্রে খ্যাতি পাওয়া অভিনেতা ডনের নাম এসেছে। মামলার আদেশের পর থেকে এই দুইজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

    সূত্র জানায়, আদালতের নির্দেশের পর থেকেই সামিরা ও ডন দুজনের ফোন নম্বর বন্ধ। সাংবাদিকেরা সরাসরি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এমনকি হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো প্ল্যাটফর্মেও তাদের সাড়া পাওয়া যাচ্ছে না।

    ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গ্রেফতার আতঙ্কে তারা গা-ঢাকা দিয়েছেন।

    সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে মামলাটি রমনা থানায় পাঠানো হয়েছে। সালমান শাহের মামা আলমগীর কুমকুম বাদী হয়ে এই মামলা করেন। আসামির তালিকায় আছেন মোট ১১ জন। তাদের মধ্যে আছেন সামিরা হক ও ডন হকও।

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। শুরুতে এটি ‘অপমৃত্যু’ হিসেবে মামলা হলেও দীর্ঘদিন ধরে তার পরিবার দাবি করে আসছে এটি একটি পরিকল্পিত হত্যা। সালমানের মা নীলা চৌধুরী বারবার বলেছেন, পুলিশ প্রথম থেকেই ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখিয়ে আসল সত্য আড়াল করেছে।

    অন্যদিকে সামিরা বরাবরই হত্যার অভিযোগ অস্বীকার করে এসেছেন। গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সালমান আত্মহত্যা করেছেন, এটা আমার দোষ নয়। সে এর আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিল।’ তবে আদালতের নতুন নির্দেশের পর থেকে আর তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    চলচ্চিত্রাঙ্গনে সালমান ও ডন একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই বন্ধুত্বই এখন অনেকের কাছে প্রশ্নবিদ্ধ। ডনের ফোনেও টানা কয়েক দিন কল করে কোনো সাড়া মিলছে না।

    সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর মামলাটি আবারও আলোচনায় এসেছে। তার ভক্তদের দাবি, এবার যেন প্রকৃত হত্যাকারীদের মুখোশ উন্মোচিত হয়। এদিকে সামিরা ও ডনের নিখোঁজ থাকার ঘটনাটি মামলাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

    এদিকে এই মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন