বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • নতুন লুকে চমক দিলেন শাকিব খান

    নতুন লুকে চমক দিলেন শাকিব খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও চমকে দিলেন ভক্তদের, দুর্দান্ত নতুন লুকে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।

    রোববার (২৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি আপলোড করেন শাকিব। স্ট্যাটাসটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও শেয়ার করেন।

    ছবিতে কালো পোশাকে ধরা দিয়েছেন অভিনেতা। ঢিলেঢালা পোশাকে এলোমেলো চুল। ক্লিন শেভড লুকে মোটা গোঁফ, রৌদ্রোজ্জ্বল শহরে চোখে কালো চশমা। পায়ে পরেছেন সাদা স্লিপার স্যান্ডেল।
     
    ক্যাপশনে লিখেছেন,

    • আপনি নিজেকে যত বেশি জানবেন, অন্যকে ততই কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।

     নায়কের এমন পোস্টে কমেন্ট বক্সে মুহূর্তেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। একজন লেখেন, মেগাস্টার শাকিব খান, আমি শাকিব ভক্ত হয়েও চিনতে কষ্ট হয়েছে। আরেকজন লেখেন, আজ যদি সালমান শাহ ভাই বেঁচে থাকতো  ওনি‌ নিজে আপনার জন্য গর্ব করতেন।
     
    ধারণা করা হচ্ছে, নায়কের নতুন এ লুক নতুন সিনেমা ‘সোলজার’র। এটি পরিচালনা করছেন শাকিব ফাহাদ। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স।
     
    ‘সোলজার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। সঙ্গে আছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। আরও রয়েছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমনের মতো তারকারা। সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন