বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • জায়েদ খানের বিয়ের ছবি ভাইরাল, সত্যি ঘটনা কী?

    জায়েদ খানের বিয়ের ছবি ভাইরাল, সত্যি ঘটনা কী?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান জুলাই আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকলেও তিনি সেখানে বিভিন্ন স্টেজ শো এবং প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

    তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা থেমে নেই। সম্প্রতি ধারাবাহিক এই আলোচনার মধ্যেই হঠাৎ বিয়ে নিয়ে নতুনভাবে কেন্দ্রবিন্দুতে আসলেন জায়েদ খান।

    আর সেই আলোচনা উসকে দিলো ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ছবি। বরের পোশাকে জায়েদ খান। তার পাশে কনের সাজে এক নারী। আবার সেই নারীর মুখ ঢেকে দেওয়া।

     ঠিক এখানেই সৃষ্টি হয়েছে নানা গুঞ্জনের। সত্যিই কি বিয়ে করলেন জায়েদ খান? কেউ আবার মজা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, জায়েদ খান বিয়ে করলেন অথচ দাওয়াত পেলাম না!

    অনেকে এ নিয়ে বিভ্রান্ত। তবে সব গুঞ্জনের বাড়ন্ত আগুনে সোজা পানি ঢাললেন জায়েদ খান। 

    দেশের একটি গণমাধ্যমকে তিনি মুঠোফোনে জানিয়েছেন, এটা ছিল বিয়ে বিষয়ক একটি আয়োজন, মানে ব্রাইডাল শো। আর তাতেই তিনি বধূসাজে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে মিশিগানে একটি অনুষ্ঠানে হেঁটেছেন। তবে এটা তার আসল বিয়ে নয়।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন