বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • দীর্ঘ ছয় বছর পর পিটবুল ফিরছেন ভারতের মঞ্চে

    দীর্ঘ ছয় বছর পর পিটবুল ফিরছেন ভারতের মঞ্চে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বখ্যাত আমেরিকান র‌্যাপার ও গায়ক পিটবুল (আর্মান্ডো ক্রিশ্চিয়ান পেরেজ) দীর্ঘ ছয় বছরের বিরতির পর পুনরায় ভারতের মঞ্চ মাতাতে চলেছেন।

    ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে দুটি লাইভ কনসার্টে অংশ নেবেন পিটবুল। কনসার্টের শিরোনাম  ‘পিটবুল : আই অ্যাম ব্যাক’।

    ২০১৯ সালের পর চলতি বছরই ভারত সফর করবেন আন্তর্জাতিকমানের এ জনপ্রিয় তারকা। এটি হবে তার চতুর্থতম ভারত সফর।
     
    জানা যায়, ৬ ডিসেম্বর ভারতের গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে বসবে পিটবুলের প্রথম কনসার্ট। এর দুই দিন পরই ৮ ডিসেম্বর দ্বিতীয় কনসার্টটি হবে ভারতের হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে।
     
    ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। ন্যূনতম টিকিটের মূল্য ২০০০ রুপি, ভিআইপি টিকিটের শুরু ৫০০০ থেকে আর প্রিমিয়াম টিকিটের সর্বোচ্চ দাম ২৪, ৯৫০ ভারতীয় রুপি নির্ধারণ করা হয়েছে।

    পিটবুল সর্বপ্রথম ভারতে আসেন ২০১১ সালে। এরপর ২০১৭ এবং ২০১৯ সালে তার মনোমুগ্ধকর পারফরম্যান্সে মুগ্ধ করেন ভারতীয় দর্শকদের।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন