বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • শেহনাজ গিলের চোখে কালো পানির বাস্তবতা

    শেহনাজ গিলের চোখে কালো পানির বাস্তবতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘অ্যালকালাইন ওয়াটার’ বা কালো পানি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলিউডে এখন। শাহরুখ খান, মলাইকা অরোরা, বিরাট কোহলি সহ অনেক তারকা এই পানি পান করেন। এতে রয়েছে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদান। একটি বোতলের দাম প্রায় ৬০০ রুপি। অভিনেত্রী শেহনাজ গিলও এই পানি পান করেন, তবে তিনি দাবি করেছেন, তবু কোনো বিশেষ উপকার অনুভব করেননি।

    বলা হয়, এই বিশেষ ধরনের পানির মধ্যে নাকি ‘অ্যান্টি এজিং’ গুণ রয়েছে। তাই নিয়মিত এই পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। ক্রীড়াবিদ বা শরীর সচেতন ব্যক্তিদের ক্ষেত্রে শরীরচর্চার পরে ‘অ্যাসিড রিফ্লাক্স’ বা অম্বলের সমস্যা দূর করতে পারে এই অ্যালকালাইন ওয়াটার। যদিও শেহনাজের কথায়, এই পানি খেয়ে বিন্দুমাত্র উপকার পাইনি। আমার তো এমনি পানির মতোই মনে হয়। আমি কালো রঙ দেখে খাই। মনে হয় কালো কফি খাচ্ছি। তবে এমন কিছুও দাম নয়। মূলত শুটিংয়ের সময় খাই। আর খাই কারণ মনে হয় দামি কিছু খাচ্ছি, নিশ্চয়ই কাজ হচ্ছে কিছু।

    রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে জনপ্রিয় হন শেহনাজ। তার পর হিন্দি সিনেমায় অভিনয় থেকে ‘আইটেম’ গানে নাচ, অনেক কিছুই করছেন। পঞ্জাব থেকে এসে মাত্র কয়েক বছরের মধ্যে মুম্বইয়ে নিজের ফ্ল্যাট কিনে ফেলেছেন। বাড়িতে এই পানির ফিল্টারও নাকি বসিয়েছেন তিনি। তবে এই পানি নাকি পান করার জন্য নয়, চুল ধোয়ার জন্য ব্যবহার করবেন। শেহনাজ বলেন, আমি শুনেছি এই পানি চুলের জন্যও খুব ভাল। চুল বাড়তে সাহায্য করে। যদি তা হয়, তা হলে দুই-তিন মাস ব্যবহার করে দেখব।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন