বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • “বয়স শুধু সংখ্যা, ইন্ডাস্ট্রিতে আমার অবদান অটুট”

    “বয়স শুধু সংখ্যা, ইন্ডাস্ট্রিতে আমার অবদান অটুট”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একসময় এমন ধারণা ছিল যে, একটি নির্দিষ্ট বয়স পার করলে অভিনেত্রীদের পর্দায় লাস্যময়ী চরিত্রে দেখা যায় না—দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া নিজেও তা বিশ্বাস করতেন। কিন্তু বর্তমানে তিনি মনে করেন, এই ধারণা সম্পূর্ণ ভুল।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, ৩০-এর কোঠা পার করার পরেও অভিনেত্রীরা এমন অনেক চরিত্রে কাজ করছেন, যা আগে শুধুমাত্র কমবয়সিদের দিয়ে করানো হতো।

    অভিনেত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম ১০ বছর কাজ করব। ৩০-এ পা দিলেই বিয়ে করে সংসার করব, বাচ্চা মানুষ করব। কারণ কমবয়সি অভিনেত্রী ছাড়া কাস্ট করা হতো না আগে।’ 

    ‘সেই ট্রেন্ড দেখেই আমি এমন ভেবেছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে ৩০ পার করে ফেললাম। এখন আমার মনে হচ্ছে আরও অনেক কিছু দেওয়ার আছে আমার ইন্ডাস্ট্রিকে। বয়সটা এখন কোনো বিষয় নয়।’

    দীর্ঘ দু'দশকের অভিনয় জীবনে এসে তামান্না ভাটিয়া এখন দেখছেন, কাজের ধরন পাল্টেছে। তার কথায়, ‘এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা করে চরিত্র তৈরি হচ্ছে। পর্দায় সেই চরিত্রগুলোর যথেষ্ট গুরুত্বও রয়েছে।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন