বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • মেহজাবীনের নতুন সিনেমা নিয়ে আলোচনার ঝড়

    মেহজাবীনের নতুন সিনেমা নিয়ে আলোচনার ঝড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নাটকে বিরতি নেওয়ার পর ওটিটিতে নিয়মিত হয়েছেন । সেই সময় থেকেই তাঁর ক্যারিয়ারের নতুন মোড় দেখা দেয়। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এবার পুরোপুরি চলচ্চিত্রের দিকে মনোনিবেশ করেছেন। তাঁর অভিনীত প্রথম নির্মিত সিনেমা ‘সাবা’ গত ২৬ সেপ্টেম্বর মুক্তি পায়। মাকসুদ হোসাইন পরিচালিত এই ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচক—দুই দিক থেকে প্রশংসা কুড়িয়েছে। যদিও এটি মেহজাবীনের প্রথম শুটিং করা সিনেমা, মুক্তির দিক থেকে ‘প্রিয় মালতি’ আগেই দর্শকের সামনে আসে, যা গত বছরের শেষের দিকে মুক্তি পায়। এই ছবির মাধ্যমে তিনি বড়পর্দায় নতুন যাত্রা শুরু করেন।

    এই দুই সিনেমা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছেন তিনি। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘সাবা’ ও ‘প্রিয় মালতি’। দুটি ছবিই তাঁকে এনে দিয়েছে সম্মাননা ও স্বীকৃতি। তবে এই দুই সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে যুক্ত হচ্ছেন কিনা, তা নিয়ে ছিল রহস্য। অবশেষে ভক্তদের জন্য এলো নতুন সুখবর–মেহজাবীন চৌধুরী এবার যুক্ত হয়েছেন আলোচিত সিনেমা ‘দম’-এ।

    সিনেমাটির পরিচালনায় রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। দীর্ঘ প্রায় এক দশক পর তিনি নতুন সিনেমা নির্মাণে ফিরছেন। জানা গেছে, ‘দম’ একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবেন দুই তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ক্যামেরার সামনে ও পেছনে এই দুই অভিনেতার মেলবন্ধন নিয়ে প্রত্যাশা তুঙ্গে।

    রেদওয়ান রনি জানিয়েছেন, দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। আমি এমন একটি চরিত্র খুঁজছিলাম, যার ভেতরের শক্তি দর্শককেও নাড়া দেবে। এই সিনেমায় সেই অনুপ্রেরণার গল্প বলব।

    গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে দৃশ্যধারণ। নির্মাতা কিছুদিন আগে নিজের সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন–‘দম এর দম পরীক্ষা।’ এরপর থেকে জল্পনা শুরু হয়, কাজাখস্তানেই চলছে ছবির কাজ।

    এর আগে গুঞ্জন উঠেছিল, সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। গণমাধ্যমেও সে খবর ছড়িয়ে পড়ে, তবে প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পূজা চেরি থাকলেও এবার সামনে এসেছে নতুন নাম–মেহজাবীন চৌধুরী। যদিও নির্মাতা রেদওয়ান রনি এখনই বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ। সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র নিশ্চিত করেছে–মেহজাবীন অভিনয় করছেন এই সিনেমায়।

    আজ রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দম’-এর আনুষ্ঠানিক মহরত। সেখানে সিনেমাটি নিয়ে যাবতীয় কৌতূহলের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে। প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে সিনেমাটি নির্মাণ করছে। এর আগে এই তিন প্রতিষ্ঠান মিলে বানিয়েছে, সুড়ঙ্গ, দাগী ও তুফান। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে দম। 

    রেদওয়ান রনির এটি তৃতীয় চলচ্চিত্র। তাঁর প্রথম সিনেমা ‘চোরাবালি’-তে তিনি জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর নির্মাণ করেন ‘আইসক্রিম’। প্রায় ১০ বছর পর ‘দম’-এর মধ্য দিয়ে বড়পর্দায় ফিরছেন তিনি। সেই প্রত্যাবর্তনের সঙ্গী হচ্ছেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন