বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • দুই তারকার বাড়িতে বোমা হুমকি, চেন্নাই পুলিশ সতর্ক

    দুই তারকার বাড়িতে বোমা হুমকি, চেন্নাই পুলিশ সতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা রজনীকান্ত ও ধানুশের বাসভবনে বোমা হামলার হুমকি এসেছে। তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক এবং বৃহত্তর চেন্নাই সিটি পুলিশের কাছে একটি ই-মেইল পাঠানো হয়, যাতে এই দুই অভিনেতার বাসভবনে বোমা রাখা হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরই সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় চেন্নাই পুলিশ। খবর ইন্ডিয়া টুডে

    দ্রুত তারকাদের বাসভবনে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়, সঙ্গে প্রতিটি জায়গায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তল্লাশি ও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কর্মকর্তারা মনে করছেন, এটি ভুয়া হুমকি হতে পারে।

    রজনীকান্তের বাসভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানান, বোমা রাখার জন্য কোনো অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেনি, তাই পুলিশের ধারণা, এটি ভুয়া হুমকি হওয়ার সম্ভাবনাই বেশি।

    ই–মেইল পাওয়ার পর পরই বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সঙ্গে সমন্বয় করে ই-মেইলে নাম থাকা অন্য ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি বাড়িয়েছে চেন্নাই সিটি পুলিশ। তল্লাশির পর এখন পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং পুলিশ এই ঘটনাটিকে সম্প্রতি ঘটে যাওয়া এমন একাধিক ভুয়া হুমকির অংশ হিসেবে চিহ্নিত করেছে।
     
    পুলিশ সূত্রে জানা গেছে, এগুলো একটি বিস্তৃত ঘটনার অংশ, যেখানে সম্প্রতি বেশ কয়েকজন তামিল সিনেমার তারকা ও রাজনীতিবিদ একই ধরনের হুমকির শিকার হয়েছেন। অক্টোবরের শুরুর দিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ এবং এস ভি শেখরের কাছে হুমকি পাঠানো হয়েছিল। এ ছাড়া, সুরকার ইলাইয়ারাজার টি নগরের স্টুডিওকেও লক্ষ্য করা হয়েছিল। এসব হুমকিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে আইনপ্রয়োগকারী সংস্থা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন