বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • বলিউডের প্রাক্তন হিট নায়িকা এখন কী করছেন?

    বলিউডের প্রাক্তন হিট নায়িকা এখন কী করছেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় হিট ছবিগুলো ‘গজনি’, ‘রেডি’, ‘হাউসফুল ২’-এর নায়িকা অসিন এখন কী করছেন? একসময় তার অভিনয় দক্ষতা ও পর্দায় উপস্থিতি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু, কিন্তু বর্তমানে তার অবস্থান কেমন? সম্প্রতি তার ৪০তম জন্মদিন উপলক্ষে চলুন নজর দিই অসিনের ক্যারিয়ার এবং বর্তমান জীবনের গল্পে।

    ১৯৮৫ সালের ২৬ অক্টোবর কেরালার কোচিতে জন্ম নেয় অসিন থট্টুমকাল। ক্যাথলিক পরিবারে জন্ম নেয়া অসিনের বাবা ছিলেন সিবিআই কর্মকর্তা ও ব্যবসায়ী, মা ছিলেন সার্জন। নেভাল পাবলিক স্কুল ও সেন্ট টেরেসা কলেজে পড়াশোনা করার পর অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি।

    মাত্র ১৫ বছর বয়সে তিনি তামিল ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন। তার প্রথম ছবি ছিল ‘নারেন্দ্রন মাকান জয়কান্তন বাকা’ (২০০০)। এরপর দক্ষিণী ছবিতে অভিনয়ের ধারাবাহিকতা বজায় রেখে অসিন বলিউডের দিকে ধীরে ধীরে মনোযোগ দিতে শুরু করেন। ‘আম্মা নান্না’, ‘তামিলা আম্মাই’, ‘এম. কুমারন সন অব মাহালক্ষ্মী’—এই ধরনের জনপ্রিয় দক্ষিণী ছবিতে অভিনয়ের পর বলিউডে তার অভিষেক ঘটে।

    ২০০৮ সালে আমির খানের সঙ্গে ‘গজনি’ ছবির মাধ্যমে বলিউডে তাঁর প্রবেশ ঘটে। ‘গজনি’ তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। ছবিটি সুপারহিট হয় এবং অসিন রাতারাতি দেশের প্রতিটি ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। এরপর তিনি সালমান খানের সঙ্গে ‘রেডি’, অক্ষয় কুমারের সঙ্গে ‘হাউসফুল ২’, ‘খিলাড়ি ৭৮৬’—এমন একাধিক হিট ছবি উপহার দেন।

    তামিল, তেলেগু, মালয়ালম, হিন্দি, ইংরেজি, ফরাসি ও সংস্কৃত- মোট সাতটি ভাষায় সাবলীল অসিন। যে গুণ অনেক নায়িকার মধ্যে দেখা যায় না, তা ছিল তার এক বিশেষ বৈশিষ্ট্য।

    অভিনয়ের পাশাপাশি অসিনের জীবনে আসে প্রেম। ‘হাউসফুল ২’ ছবির শুটিংয়ের সময় অক্ষয় কুমার তাকে পরিচয় করিয়ে দেন মাইক্রোম্যাক্স প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে। সেই পরিচয়ই ধীরে ধীরে রূপ নেয় প্রেমে, আর ২০১৬ সালে মুম্বাইতে বিয়ের মাধ্যমে তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন।

    বিয়ের পর অসিন অভিনয় থেকে সরে যান। তার শেষ ছবি ছিল ২০১৬ সালের ‘অল ইজ ওয়েল’। তারপর থেকে পুরোপুরি পারিবারিক জীবনেই মনোনিবেশ করেন তিনি। ২০১৭ সালে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা, অরিন রেন। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন