বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • রাশমিকা জানালেন তার সন্তান পরিকল্পনার খবর

    রাশমিকা জানালেন তার সন্তান পরিকল্পনার খবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা দীর্ঘদিনের প্রেমিক, অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে বাগদান করেছেন। এই সুখবর তিনি চলতি মাসের ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করেন।

    তবে তার আগেই সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছিলেন অভিনেত্রী! শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন বিজয়-রাশমিকা।

    সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, তিনি মা হতে চান। তিনি নাকি তার ভবিষ্যৎ সন্তানদের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।
     
    রাশমিকার কথায়, ‘এখনো মা না হয়েও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদিও ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব।’

    এরপর অভিনেত্রী এও জানান, ত্রিশ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান তিনি। এর পর চল্লিশ পর্যন্ত কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান।
     
    ২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয়।

    কিন্তু তার পরেও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা। তবে গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে গোপনে আংটিবদল সেরেছেন তারা। খুব শিগগির চারহাত এক হবে তাদের। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন