বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • তারকাদের মিলনমেলায় জমকালো ‘দম’-এর সূচনা

    তারকাদের মিলনমেলায় জমকালো ‘দম’-এর সূচনা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুলশান শুটিং ক্লাব যেন এক উৎসবের মঞ্চে পরিণত হয়েছিল ‘দম’-এর মহরতে। আলো, ক্যামেরা আর তারকার উপস্থিতিতে জমে উঠেছিল রূপালী পর্দার নতুন যাত্রার সূচনা। যৌথভাবে সিনেমাটির প্রযোজনায় আছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি—বাংলাদেশি সিনেমায় যারা সম্প্রতি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

    প্রথমবারের মতো জুটি বাঁধছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং তরুণ প্রজন্মের রোমান্টিক নায়িকা পূজা চেরি। তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই দর্শকদের কৌতূহল চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। নতুন এ জুটির পর্দায় রসায়ন দেখতে অপেক্ষা করতে হবে আগামী রোজার ঈদ পর্যন্ত।

    সিনেমাটির নির্মাতা রেদওয়ান রনি বলেছেন, “দম এমন এক গল্প যেখানে ভালোবাসা, সংগ্রাম আর প্রতিশোধের ত্রিমাত্রিক মিশ্রণ আছে। দর্শক নতুন এক অভিজ্ঞতা পেতে যাচ্ছে।”

    চমকের তালিকায় আরও আছেন দেশের অন্যতম অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, যিনি সিনেমাটিতে এক রহস্যময় কিন্তু প্রভাবশালী চরিত্রে দেখা দেবেন।

    তবে মহরত অনুষ্ঠানে সিনেমার ঘোষণা ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে তারকাদের প্রাণবন্ত আড্ডা। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল তার অফিসিয়াল পেজে একটি ভিডিও শেয়ার করেন, যার ক্যাপশন ছিল — ‘দম আড্ডা’। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

    সেই ভিডিওতে দেখা যায়, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও সংগীতশিল্পী পারশা মাহজাবীন গান গেয়ে মহরতের আসর মাতিয়ে তুলেছেন। একঝলক আনন্দ আর হাসির মধ্যে যেন নতুন এক সিনেমার জন্মের উদযাপন ধরা দেয়।

    ‘দম’-এর গল্প অনুপ্রাণিত হয়েছে বাস্তব ঘটনার ভিত্তিতে—এক ‘সারভাইভাল থ্রিলার’, যেখানে প্রবাস জীবনের ত্যাগ, সংগ্রাম ও মানবিক নাটকীয়তা উঠে আসবে। দুই বছর আগে প্রকাশিত একটি রহস্যময় পোস্টারে চোখ বাঁধা এক তরুণ, মরুভূমি আর একাকী গাধার দৃশ্য কৌতূহল বাড়িয়ে দিয়েছিল। নির্মাতারা জানিয়েছেন, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে পাড়ি দেওয়া প্রবাসীদের কষ্ট, নিঃসঙ্গতা ও বেঁচে থাকার লড়াইই সিনেমার মূল সুর।

    প্রথমদিকে শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত কাজাখস্তানেই হবে দৃশ্যায়ন। শুটিং শুরু হবে খুব শিগগিরই। সিনেমাটি মুক্তির জন্য নির্ধারণ করা হয়েছে আগামী বছরের রোজার ঈদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন