বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল
  • বিয়ের আগে আত্মহত্যার চেষ্টা! সামিরার চাঞ্চল্যকর দাবি

    বিয়ের আগে আত্মহত্যার চেষ্টা! সামিরার চাঞ্চল্যকর দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অমর নায়ক সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু চলচ্চিত্র জগৎ এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলেছিল।

    সালমান শাহকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। সামিরা সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত স্মৃতি ও কিছু অজানা তথ্য তুলে ধরেছেন, যা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় পুনরায় বিতর্ক সৃষ্টি করেছে।

    প্রশ্ন উঠেছে, সালমান শাহর জীবন ও মৃত্যুর রহস্য এখনও কতটা প্রকাশ্যে এসেছে। এই আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকও কিংবদন্তি অভিনেতার জীবন ও কর্মের গভীরতা উপলব্ধি করতে পারছে।

    চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করেন, সালমান শাহের অনবদ্য অভিনয়, ব্যক্তিত্ব এবং অল্প সময়ের ক্যারিয়ারের মধ্যে অর্জিত জনপ্রিয়তা তাকে চলচ্চিত্র ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে।

    তার দাবি, সালমান শুধু আত্মহত্যা করেছেন তাই নয়, বিয়ের আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এর মধ্যে একবার সামিরাকে বিয়েতে রাজি করানোর জন্যও আত্মহত্যার চেষ্টা করেন এই জনপ্রিয় নায়ক।

    ২০২৪ সালের সালমান শাহর জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সামিরা জানান, ইমন (সালমান শাহ) মানসিকভাবে আত্মহত্যাপ্রবণ ছিল। আমাদের বিয়ের আগেই সে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন- একবার মায়ের সঙ্গে ঝগড়া করে, একবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য, আরেকবার অন্য এক ঘটনায়। সামিরার দাবি অনুযায়ী, এসব ঘটনার রেকর্ড মেট্রোপলিটন হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে রয়েছে। 

    সালমান শাহ ও সামিরা হক ১৯৯২ সালে বিয়ে করেন। সাক্ষাৎকারে সামিরা আরও জানান, সালমানের শৈশব ও পারিবারিক জীবনে নানা মানসিক আঘাত ছিল, যা তার মনের ওপর গভীর প্রভাব ফেলে। 

    তিনি বলেন, ইমন অনেক কিছু দেখে বড় হয়েছে, যা ওর দেখার কথা ছিল না। সেই মানসিক চাপ থেকে ও কখনও বেরোতে পারেনি। এখন যেমন কাউন্সেলিং বা রিহ্যাবের সুযোগ আছে, তখন এসব ছিল না। তাই ওর ভেতরের কষ্টগুলো কেউ বুঝতে পারেনি।

    সম্প্রতি, প্রায় ২৯ বছর পর নতুন করে মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক নীলা চৌধুরীর আবেদনের পর এই আদেশ দেন। সালমানের পরিবারের দাবি, পিবিআইয়ের আগের তদন্ত ছিল পক্ষপাতমূলক এবং অসম্পূর্ণ। 

    প্রসঙ্গত, মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। এর পর থেকে পুলিশ, সিআইডি, র‌্যাব ও পিবিআইসহ বিভিন্ন সংস্থা তদন্ত চালালেও রহস্যের সমাধান হয়নি। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের পৃথিবী’সহ পরপর হিট সিনেমা উপহার দিয়ে দেশের চলচ্চিত্রে রোমান্টিক হিরোর নতুন যুগের সূচনা করেছিলেন সালমান শাহ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন