বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • অসুস্থ ধর্মেন্দ্র, নেওয়া হয়েছে আইসিইউতে

    অসুস্থ ধর্মেন্দ্র, নেওয়া হয়েছে আইসিইউতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । এ মুহূর্তে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।

    ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮’র প্রতিবেদন থেকে জান যায়, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ধর্মেন্দ্র। তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।

    জানা যায়, তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন ধর্মেন্দ্র। কর্তব্যরত চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। বর্তমানে সেখানেই সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন অভিনেতা।
     
    অভিনেতার দেখাশুনার জন্য হাসপাতালেই অবস্থান করছেন নায়কের দুই ছেলে বলিউড অভিনেতা সানি দেওল এবং ববি দেওল।
     
    চলতি বছরের শুরুতেই এক চোখে অস্ত্রোপচার করিয়েছিলেন ধর্মেন্দ্র। তখন হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে তিনি বলেন, ‘এখনও আমি শক্তপোক্ত, তরতাজা। চোখে সামান্য সমস্যা হয়েছিল তাই অপারেশন করালাম।’
     
    দীর্ঘ বিরতি নিলেও সম্প্রতি করণ জোহর পরিচালিত ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন ধর্মেন্দ্র। এক মাস পরেই ৮৯ বছর বয়সী এ তারকা শুভ জন্মদিন। আগামী ৮ ডিসেম্বর এবারের জন্মদিনে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন