বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • নতুন জুটিতে চমক, ‘কাঞ্চনা ৪’-এ পুজা ও নোরা ফাতেহি

    নতুন জুটিতে চমক, ‘কাঞ্চনা ৪’-এ পুজা ও নোরা ফাতেহি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ ভারতের জনপ্রিয় হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘কাঞ্চনা’র নতুন অধ্যায় আসছে ‘কাঞ্চনা ৪’ নামে। অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে, ছবিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী পুজা হেজ ও নোরা ফাতেহি। আগের মতোই মূল চরিত্রে থাকছেন রাঘব লরেন্স।

    ‘কাঞ্চনা ৪’ মূলত এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব হিসেবে হাজির হচ্ছে।

    সিনেমার নির্মাতারা জানিয়েছেন, ‘আপনার গভীরতম ভয়ে, তিনি তার সৌন্দর্যে আপনাকে মুগ্ধ করবেন এবং আবদ্ধ করবেন। স্বাগত জানাই আমাদের দারুণ অভিনেত্রী পুজা হেজকে ‘কাঞ্চনা ৪’ ছবিতে। পুজা হেজ মূল নারী চরিত্রে থাকবেন, আর নোরা ফাতেহি সহ-নায়িকার ভূমিকায় থাকবেন।’

    ‘কাঞ্চনা’ সিরিজের পূর্ববর্তী সিনেমাগুলো হলো মুনি (২০০৭), কাঞ্চনা (২০১১), কাঞ্চনা ২ (২০১৫), কাঞ্চনা ৩ (২০১৯)। প্রতিটি সিনেমা আত্মিকভাবে সংযুক্ত হলেও প্রতিটি ফিল্মে ভিন্ন কাস্ট থাকলেও রাঘব লরেন্স মূল চরিত্রে থাকেন।

    রাঘব লরেন্স বর্তমানে ‘বেঞ্জ’ নামক নতুন সিনেমার শুটিংও করছেন। এটি লোকেশ কানাগরাজ সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ। এতে নিভিন পাওলি প্রধান খলনায়ক হিসেবে থাকবেন এবং ভাথি সিনেমার সমিউক্তা নারী প্রধান চরিত্রে থাকবেন।

    পুজা হেজের অন্যান্য প্রকল্পে রয়েছে থালাপতি বিজয় পরিচালিত রাজনৈতিক অ্যাকশন ‘জনা নায়গান’। সেখানে তিনি ‘কায়াল’ চরিত্রে অভিনয় করবেন। এছাড়া ভরুন ধাওয়ানের ‘হাই জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ও একটি অঘোষিত দুলকর সালমান প্রজেক্টেও তিনি কাজ করছেন।

    এদিকে নোরা ফাতেহির পরবর্তী প্রকল্প হল কন্নড় চলচ্চিত্র ‘কেডি: দ্য ডেভিল’। এতে তিনি ধ্রুব সর্জা ও সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করবেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন