শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঢাকাই চলচ্চিত্রের প্রিয় মুখ মৌসুমীর জন্মদিন আজ

    ঢাকাই চলচ্চিত্রের প্রিয় মুখ মৌসুমীর জন্মদিন আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আজ সোমবার (৩ নভেম্বর) নিজের ৫২তম জন্মদিন উদযাপন করছেন। খ্যাতিমান এই গুণী শিল্পী দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের শীর্ষে অটল প্রতিভার পরিচয় দিয়ে যাচ্ছেন।

    খুলনা জেলায় এই দিনে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান।
     
    ছোটবেলা থেকেই অভিনয় আর গানের প্রতি তার দারুণ ঝোঁক ছিল। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অংশ নিয়েছিলেন ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’-এ। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরই টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়।
     
    চলচ্চিত্রে 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের জগতে পা রাখেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। দর্শকদের উপহার দিয়েছেন একের পর জনপ্রিয় ছবি।
     
    বেশ অল্প সময়ের মধ্যেই 'দোলা', 'অন্তরে অন্তরে', 'দেনমোহর' , 'স্নেহ' -এর মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী।
     
    দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতায় লিখিয়েছেন নাম। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে মৌসুমী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৫ সালে পরিচালনা করেন ‘মেহের নিগার’। ২০১৬ সালে শূন্য হৃদয় নামে একটি টেলিফিল্ম পরিচালনা করেন।

    ‘মেঘলা আকাশ’, ‘তারকাটা’ এবং ‘দেবদাস’ এর মতো চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করার জন্য  পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার ছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মানজনক পুরস্কার।
     
    উল্লেখ্য, অসহায় মানুষের জন্য কাজ করতে 'মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন' নামে তার একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। ইউনিসেফের শুভেচ্ছাদূতও হয়েছিলেন। ২০২৩ সাল থেকে নিউইয়র্কে অবস্থান করছেন। স্বামী অভিনেতা ওমর সানী বর্তমানে বাংলাদেশে অবস্থান করলেও অভিনেত্রীর মা অসুস্থ হওয়ায় দীর্ঘ ২ বছর যুক্তরাষ্ট্রেই মায়ের সেবাযত্ন করছেন প্রিয়দর্শিনী এ নায়িকা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন