বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • স্বামীর ঘনিষ্ঠতা নিয়ে সুনীতার কড়া হুঁশিয়ারি

    স্বামীর ঘনিষ্ঠতা নিয়ে সুনীতার কড়া হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা গোবিন্দর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন নয়। একসময় স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে সম্পর্কের অবনতি ও বিচ্ছেদের খবরও শোনা গিয়েছিল। তবে সম্প্রতি এ দম্পতি জানিয়েছেন, তারা একসঙ্গেই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এদিকে, গোবিন্দর প্রেমজীবন নিয়ে এবার মুখ খুলেছেন সুনীতা নিজেই।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দর ব্যক্তিগত জীবন ও তাদের দাম্পত্য নিয়ে খোলামেলা আলোচনা করেন সুনীতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুনীতা বলেন, ‘আমি অনেকবার সংবাদমাধ্যমকে বলেছি যে আমি শুনেছি তার (গোবিন্দর) প্রেমের কথা। কিন্তু যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি অথবা হাতেনাতে ধরছি, ততক্ষণ আমি কিছুই বলতে পারব না।’

    সুনীতার কথায়, ‘আমি একজন মারাঠি অভিনেত্রীর কথাও শুনেছি। কিন্তু আমার এখনও এসব করার বয়স হয়নি। গোবিন্দর উচিত তার মেয়ে এবং ছেলের ক্যারিয়ার নিয়ে ভাবা।’

    তিনি আরও বলেন, ‘তবে আমি অনেক গুঞ্জন শুনেছি। তাকে বলা আছে আমার সঙ্গে কথা না বলে যেন কোনও সিদ্ধান্তে না পৌঁছায়। আমি সবসময়ই সত্যি কথাই বলব। আমি মিথ্যে কথা বলি না।’

    সুনীতার ভাষ্যে, ‘সাহসের সঙ্গে কথা বলব। কিছু লুকাবো না। আমি গোবিন্দর ভক্তদেরও জিজ্ঞাসা করব যে গোবিন্দ এটা করেছেন কি না। আমি শুধু চাই সময় শেষ হওয়ার আগেই যেন তার জ্ঞান ফিরে আসে।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন