শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লিক হলো ‘বিগ বস ১৯’-এর ফাইনাল রেজাল্ট!

    লিক হলো ‘বিগ বস ১৯’-এর ফাইনাল রেজাল্ট!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯ আবারও শিরোনামে এসেছে। বলিউড ভাইজান সালমান খানের উপস্থাপনা, প্রতিযোগীদের মধ্যে উত্তেজনাপূর্ণ মুহূর্ত ও নাটকীয় মোড় ঘিরে শোটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

    সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। ছবিতে বলা হয়েছে যে, গৌরব খন্না বিগ বস ১৯-এর বিজয়ী হবেন, অভিষেক বাজাজ প্রথম রানার-আপ, ফারহানা ভাট দ্বিতীয় রানার-আপ, আমাল মালিক তৃতীয় রানার-আপ, তান্যা মিত্তাল চতুর্থ রানার-আপ এবং আশনূর কুর পঞ্চম রানার-আপ হবেন। খবর বলিউড লাইফের।

    ছবিটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, বিগ বস ১৯-এর স্ক্রিপ্ট লিক হয়েছে কি? বিজয়ী এবং প্রতিযোগীদের বের হওয়া কি আগে থেকেই ঠিক?

    image

    অন্য একজন মন্তব্য করেছেন, ওএমজি! বিগ বস ১৯ কি আগে থেকেই স্ক্রিপ্ট করা? বিজয়ী এবং বের হওয়া কি সবই প্রি-ডিসাইডেড? আরেকজন লিখেছেন, কেউ বিগ বস ১৯-এর স্ক্রিপ্ট লিক করেছে।

    তবে ছবির সত্যতা এখনও নিশ্চিত নয়। এটি সম্ভবত উইকিপিডিয়া থেকে নেওয়া একটি স্ক্রিনশট, যেটি যে কেউ সম্পাদনা করতে পারে।

    উপরোক্ত পাঁচজন ছাড়াও এখনও বিগ বস হাউসে রয়েছেন- নীলাম গিরি, শেখবাজ বাদেশা, মৃদুল তিওয়ারী, কুনিক্কা সদানন্দ এবং মালতি চাহার।

    শো থেকে স্বাস্থ্যজনিত কারণে প্রণীত মোর বেরিয়ে গেছেন। এছাড়া আওয়েজ দারবার, জৈশান কাদ্রি, নাগমা মিরাজকার, নাতালিয়া জানোসজেক, নেহাল ছুদাসামা এবং বাছির আলী সবাই শো থেকে বিতর্কিতভাবে বের হয়েছেন। প্রণীতের শোতে ফিরে আসা এখনো ঘোষণা করা হয়নি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন