বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • পারিবারিক শোতে নতুন রূপে হাজির তাহসান

    পারিবারিক শোতে নতুন রূপে হাজির তাহসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠান ফ্যামিলি ফিউড বাংলাদেশ ফিরছে নতুন মৌসুম নিয়ে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে—শীঘ্রই শুরু হতে যাচ্ছে এর দ্বিতীয় সিজন, যেখানে আগের মতোই সঞ্চালকের ভূমিকায় থাকছেন গায়ক ও অভিনেতা তাহসান খান।

    মঙ্গলবার বিকেলে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করে। তারা জানান, এই ডিসেম্বরেই শুরু হবে সিজন–২–এর শুটিং। নতুন মৌসুমে থাকবে আরও বেশি হাসি, মজা, আর জমজমাট পারিবারিক প্রতিযোগিতা। এবারের সিজনে ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এনটিভি।

    তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে বিশেষ একটি অনুষ্ঠান। এটি পরিবারের সদস্যদের আবারও একসাথে টেলিভিশনের সামনে বসতে উদ্বুদ্ধ করেছে—যেখানে থাকে মজার সব তর্ক-বিতর্ক, হাসি আর পারস্পরিক বোঝাপড়ার আনন্দ। নতুন সিজনে আরও বড় পরিসরে সারা দেশের নতুন নতুন পরিবারকে যুক্ত করতে, তাদের সঙ্গে হাসতে ও স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ‘

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন–১ ছিল বিশাল সাফল্যমণ্ডিত। বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে অনুষ্ঠানটির ভিউ ছাড়িয়ে গেছে ১০০ কোটিরও বেশি, এবং ২.৫ কোটিরও বেশি ইউনিক দর্শক এতে সম্পৃক্ত ছিলেন। প্রথম সিজনের সব পর্ব এখনও বঙ্গতে বিনামূল্যে দেখা যাচ্ছে, যাতে দর্শকরা আবারও সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো উপভোগ করতে পারেন।

    সিজন–২–এর রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সারাদেশের পরিবারগুলোকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, মজা করতে চান, কিংবা মজার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত-তাদের সবার জন্যই এটি এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে।

    প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সারাদেশ থেকে অংশ নিয়েছিল ৪৮টি পরিবার। প্রতিযোগিতার প্রতিটি পর্বে ছিল হাস্যরস, আবেগ, আর পরিবারের সবার মধ্যে মজার সব খুনসুটি। সেই সিজনে মোট ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার দেওয়া হয়।

    ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ প্রথম সিজনে যেমন দর্শকের মন জয় করেছিল, আয়োজকরা আশাবাদী-দ্বিতীয় সিজনও সেই জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন