বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • শিরিন, রোজিনা ও এসডি রুবেল কী বললেন সালমান শাহ হত্যার বিচার নিয়ে?

    শিরিন, রোজিনা ও এসডি রুবেল কী বললেন সালমান শাহ হত্যার বিচার নিয়ে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশের মানুষ প্রিয় নায়কের জন্য ন্যায়বিচারের আহ্বান জানায়।

    এদিকে শোবিজের এই সময়ের চিত্রনায়িকা থেকে সোনালি যুগের অভিনয় শিল্পীরাও দাবি তুলেছেন অমর নায়কের হত্যা মামলার সঠিক বিচারের।

    এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা সালমান শাহ প্রসঙ্গে বললেন, ‘আমার জন্মের আগে সালমান শাহর মৃত্যু হয়েছে। তারপরও তিনি আমার স্বপ্নের নায়ক। হয়তো তিনি বেঁচে থাকলে সিনেমায় একসঙ্গে কাজ করা হতো।’
     
    শিলা আরও বলেন, ‘শিল্পীরা অনেক নরম মনের মানুষ হন। আমি কখনও চাই না কোনো এমন ষড়যন্ত্রের শিকার হন। আর আমি পার্সোনালি বলতে চাই ডন ভাইয়াকে নিয়ে যে অভিযোগটি উঠছে তাকে দেখে আমার তেমন মানুষ হয় না। তিনি সরল প্রকৃতির। তবু যদি অভিযুক্ত হন তবে তার বিচার চাই।’

    চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘আমরা যখন সিনেমা থেকে চলে গেছি তখন সালমান শাহ আসে। সে অত্যন্ত একজন ভালো অভিনেতা, স্মার্ট ।তার সিনেমা আমিও দেখেছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই এটার যেন ন্যায় বিচার হয়।’
     
    গায়ক এসডি রুবেল বলেন, ‘এখানে যদি কোনো অন্যায় হয়ে থাকে অবশ্যই তার বিচার চাই। সত্যটা বেরিয়ে আসুক এটাই প্রত্যাশা।’

    উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মামলার নতুন মোড় নিয়েছে। সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনসহ ১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। আদালতের নির্দেশে হত্যা মামলা করেছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।
     


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন