শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি

    রাজধানীর সবজির বাজারে কিছুটা স্বস্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর সবজির বাজারে বিগত প্রায় চার মাস ধরে ঊর্ধ্বগতিতে থাকা দাম গত ১৫ দিন ধরে কিছুটা কমতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা এ পরিস্থিতিতে প্রভাব ফেলছে।

    আজকের বাজারে সবচেয়ে কম দামের সবজি হলো পেঁপে, যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকায়। তবে বেগুন, কচুর লতি, করলা, ঢেঁড়স, শসা এবং শিম এখনও ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে।

    শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মুলা প্রতি কেজি ৫০ টাকায়, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, নতুন শালগম প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

    এ ছাড়া প্রতি কেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

    সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মগবাজার কাঁচা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা। তিনি বলেন, বিগত কয়েক মাস সবজির দাম অনেক বেশি ছিল। সে তুলনায় গত সপ্তাহে কিছুটা কম দামের সবজি কেনা গেছে। গত সপ্তাহে বেশিরভাগ সবজি ছিল ৬০ টাকার ঘরে। আজ আবার কিছু কিছু বেড়ে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। ‌তবে আগের কয়েক মাসের তুলনায় সবজির দাম এখন কম আছে। 

    মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন বলেন, সবজির দাম অনেকটাই কমে এসেছে। গত সপ্তাহে বেশ কম দাম গেছে সবজির। কিন্তু এরপর বৃষ্টির কারণে সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে গত সপ্তাহে যে সবজি ৬০ টাকায় বিক্রি করেছি, আজ সেটা আবার ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে শীত আসতে শুরু করায় সব ধরনের সবজির দামই এখন কমে যেতে থাকবে। পুরো শীত জুড়ে বাজারে প্রচুর পরিমাণে সবজি সরবরাহ থাকবে, সে সঙ্গে দামও অনেক কমে যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন