বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • ভাইয়ের ছেলের চমকে উন্মুক্ত মাইকেল জ্যাকসনের বায়োপিক টিজার

    ভাইয়ের ছেলের চমকে উন্মুক্ত মাইকেল জ্যাকসনের বায়োপিক টিজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৃত্যুর ১৬ বছর পর রূপালি পর্দায় আবারও জীবন্ত হয়ে উঠলেন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী মাইকেল জ্যাকসন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কিং অব পপ’-এর বায়োপিক ‘মাইকেল’ এর টিজার, যা অন্তর্জালে ধুম সৃষ্টি করেছে। এই টিজারে দর্শকরা যেন সংগীত ইতিহাসের কিংবদন্তির পুরো ব্যক্তিত্ব ও প্রতিভার সংমিশ্রণ দেখতে পাচ্ছেন, যা মাইকেল জ্যাকসনের ভক্তদের মধ্যে উদ্দীপনা তৈরি করেছে।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে লায়নসগেট মুভিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘মাইকেল’র টিজার। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারেই চমকে যান মাইকেল প্রেমীরা।

    সিনেমায় যেন অবিকল মাইকেল জ্যাকসনকেই খুঁজে পেলেন সিনেপ্রেমীরা। আর এ চমক সম্ভব হয়েছে অভিনেতা জাফার জ্যাকসনের জাদুতে।

    জানা যায়, বিগ বাজেটের সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন গায়কেরই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। যে কারণে জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও প্রতিটি স্টেপে জীবন্ত হয়ে উঠেছেন মাইকেল।

    অল্প সময়ের টিজারেই মিললো গায়কের ছোটবেলা, বেড়ে ওঠা, গানের জগতে আসা আর জয় করা কোটি ভক্তের হৃদয়ের মুহূর্ত। নানা নাটকীয়তায় ভরপুর বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া।

    চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। কেন্দ্রীয় চরিত্র জাফার ছাড়াও সিনেমাতে দেখা যাবে নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো অভিনয়শিল্পীদের।

    ২০০৯ সালের ২৫ জুন, লস অ্যাঞ্জেলেসে তীব্র প্রোপোফল এবং বেনজোডিয়াজেপাইন নেশার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী মুক্তি পাবে নতুন বছর ২০২৬ সালের ২৪ এপ্রিল।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন