শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গান থেকে রাজনীতি—তাহসানের নতুন পথচলা?

    গান থেকে রাজনীতি—তাহসানের নতুন পথচলা?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সম্প্রতি গান থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছেন। এরপর থেকেই শোবিজ অঙ্গনে জোর গুঞ্জন—তাহসান নাকি শিগগিরই কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন! এমনকি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবেও দেখা যেতে পারে—এমন খবরও ছড়িয়ে পড়েছে।

    তবে এসব গুঞ্জন উড়িয়ে দিলেন তাহসান। সম্প্রতি ঢাকায় এক উৎসবের উদ্বোধনে এসে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। তাহসান স্পষ্ট ভাষায় জানান, তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।

    তাহসান বলেন, “অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে আমি গান ছাড়ার কথা বলেছিলাম। তখন উপস্থিত লোকজন খুব কম ছিল। ভাবিনি, কথাটা এতটা ছড়িয়ে পড়বে। আমি যেমন ধীরে ধীরে অভিনয় থেকে দূরে গিয়েছি, ঠিক তেমনি সময় নিয়ে গান থেকেও বিরতি নিতে চাই। কিন্তু আমার সেই কথাটাকে কেউ কেউ ভিন্নভাবে প্রচার করছে। এমনকি আমার ছবিতে টুপি লাগিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে! আমি নাকি রাজনীতি করছি!”

    এই অভিনেতা-গায়ক মনে করেন, যারা এমন কাজ করছেন, তারা ভাইরাল হওয়ার আশায় করছেন। তাহসানের ভাষায়, “আমার মনে হয়, এটা একধরনের খেলা। এখন ভাইরাল হওয়ার নেশায় অনেকে এমন কাজ করে। তাই এখন কথা বলার আগে ভাবতে হয়, কোন কথাটা নিয়ে কী হয়ে যেতে পারে।”

    রাজনীতি নয়, এখন নিজের পড়াশোনায় মন দিতে চান তাহসান। তিনি বলেন, “প্রত্যেক মানুষের জীবনে ভিন্ন ভিন্ন অধ্যায় থাকে। একসময় মনে হতো, আমি অনেক কিছু জেনে ফেলেছি। এখন বুঝছি, কিছুই জানি না। তাই আবারও পড়াশোনায় মন দিতে চাই।”

    নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করার কারণ নিয়েও কথা বলেন তাহসান। তিনি বলেন, “অবসরে যাওয়া মানুষের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকার দরকার নেই। তাছাড়া এই মাধ্যমগুলো এখন অনেক ‘টক্সিক’ হয়ে গেছে। ভালো কিছুর চেয়ে খারাপ খবরই বেশি ছড়ায়। তাই মনে হয়েছে, এখন একটু দূরে থাকাই ভালো। চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক।”

    গান ও অভিনয় ছাড়ার ঘোষণায় অনেক ভক্ত কষ্ট পেয়েছেন। তাঁদের প্রতি সহানুভূতি জানিয়ে তাহসান বলেন, “সত্যি বলতে, কষ্ট আমারই বেশি হচ্ছে। যে গানকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, তা থেকে সরে আসাটা সহজ নয়। কিন্তু কিছু তীব্র অভিজ্ঞতা ও উপলব্ধি আমাকে এ পথেই এনেছে। এখন শুধু সাধারণ একজন মানুষ হিসেবে বাঁচতে চাই।”


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন