বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

রানির সাজে নজর কাড়লেন শবনম বুবলী

রানির সাজে নজর কাড়লেন শবনম বুবলী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকা শবনম বুবলী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভক্তদের নজর কাড়লেন। টেলিভিশন সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করে সিনেমায় অভিষেকের পর থেকে বুবলী নিয়মিতই ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করে চলেছেন।

সর্বশেষ ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা গেছে, বুবলী রানির সাজে লেহেঙ্গা পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মিষ্টি হাসি ছড়াচ্ছেন। হাতে আলতা ও পরিপাটি সাজসজ্জার মাধ্যমে তিনি যেন সত্যিই রাজকন্যার মতো দেখা দিয়েছেন।

ছবি পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, সবসময় তোমার অদৃশ্য মুকুট পরে থাকো, একদম সত্যিকারের রানির মতো। কমেন্ট বক্সেও ভক্তরা তাঁর রূপের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, মাশাআল্লাহ, সবগুলো ছবি চমৎকার সুন্দর হয়েছে, আরেকজন মন্তব্য করেছেন, একদম পুতুলের মতো লাগছে।

শেয়ার করা ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন