বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

‘পুতুলনাচের ইতিকথা’ এখন ঘরে বসেই দেখা যাবে

‘পুতুলনাচের ইতিকথা’ এখন ঘরে বসেই দেখা যাবে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গত আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় জয়া আহসান ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। মুক্তির পর দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়ানো এই সিনেমাটি এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।

আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা এটি দেখতে পাবেন ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একই শিরোনামের একটি উপন্যাসকে আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে এ সিনেমায়। পরিচালনা করেছেন মেধাবী নির্মাতা সুমন মুখোপাধ্যায়।

গল্প সাজানো হয়েছে মূল উপন্যাসের সময়কালের সঙ্গে সামান্য সামঞ্জস্য রেখে ত্রিশের শেষভাগ থেকে চল্লিশের শুরু পর্যন্ত যুগের প্রেক্ষাপটে।

সিনেমাটির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেছিলেন, ‘বাংলাদেশের দর্শক যদি এই সিনেমা দেখার সুযোগ পান, আমি সত্যিই খুশি হব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বাংলাদেশের দর্শকও গভীরভাবে অনুভব করতে পারেন।’

পর্দায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর শশী ও কুমুদের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। এ ছাড়া আরও রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়।


দৈএনকে/ জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন