শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্থিতিশীলতা কাটিয়ে আবারও বাড়ছে সোনার দাম

    স্থিতিশীলতা কাটিয়ে আবারও বাড়ছে সোনার দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একটু স্থিতিশীল থাকার পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার বাজার। গত তিন সপ্তাহের মধ্যে এটি পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে সোনার দাম বেড়েছে ০.৪ শতাংশ, আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৪,২১৫.৮৭ ডলার— যা গত ২১ অক্টোবরের পর সর্বোচ্চ। (১ আউন্স ≈ ২.৪৩ ভরি)

    এদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য ফিউচার মার্কেটে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স সোনার দাম হয়েছে ৪ হাজার ২১৯ দশমিক ৯০ ডলার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

    সোনার পাশাপাশি বিশ্ববাজারে বেড়েছে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্পট মার্কেটে ১ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৪ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে রূপা দাম, যা গত ১৭ অক্টোবরের পর সর্বোচ্চ। প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬১৬ দশমিক ২৯ ডলারে ও ও প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ১,৪৮৭ দশমিক ৫০ ডলার।

    এদিকে, দেশের বাজারে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন এক লাখ ৯৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৮৫৮ টাকা।

    এছাড়া, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম বর্তমানে ৪ হাজার ২৪৬ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে।

    প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা অর্থাৎ শাটডাউন কেটে যাওয়ায় অর্থনৈতিক তথ্য প্রকাশের প্রক্রিয়া পুনরায় শুরু হবে এই প্রত্যাশা ও ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পারে এমন সম্ভাবনায় বিনিয়োগকারীরা ফের সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছেন।

    এএনজেড ব্যাংকের বিশ্লেষকরা জানিয়েছেন, মার্কিন সরকারের অচলাবস্থার পর দুর্বল অর্থনৈতিক তথ্য প্রকাশের আশঙ্কা স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রেখেছে। তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদা, অনিশ্চিত অর্থনীতি এবং সীমিত বিনিয়োগ বিকল্প-সব মিলিয়ে স্বর্ণের খুচরা ও কৌশলগত বিনিয়োগের চাহিদা আরও বাড়বে।

    এর আগে, বুধবার (১২ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটাতে একটি বিলে স্বাক্ষর করেন। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এই শাটডাউনের কারণে শ্রমবাজার, মুদ্রাস্ফীতি ও আয়-ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ বন্ধ ছিল।

    অর্থনীতিবিদদের মতে, এখন দ্রুত এই প্রতিবেদনগুলো প্রকাশ করা দরকার, যাতে ফেডারেল রিজার্ভ ডিসেম্বরের নীতিনির্ধারণী বৈঠকে হালনাগাদ তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারে। 

    রয়টার্সের এক জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ অর্থনীতিবিদই ধারণা করছেন, দুর্বল শ্রমবাজার সামাল দিতে আগামী মাসে আবারও সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমাবে ফেড।

    বিশ্লেষকরা বলছেন, কম সুদের হারের পরিবেশে এবং অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে ফলনহীন সম্পদ হিসেবে সোনাই বেশি নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও ফেডের সুদের হার কমানোর প্রত্যাশায় গত এক বছরে প্রায় ৬০ শতাংশ বেড়েছে সোনার দাম। আর গত ২০ অক্টোবর এটি সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন