বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • সৌন্দর্য বৃদ্ধির চেষ্টায় বিপাকে বলিউড অভিনেত্রী

    সৌন্দর্য বৃদ্ধির চেষ্টায় বিপাকে বলিউড অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের আলোচিত অভিনেত্রী শার্লিন চোপড়া শারীরিক জটিলতায় ভুগছেন সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের কারণে

    ভারতীয় গণমাধ্যম বলছে, মূলত স্তনের আকার বৃদ্ধি করার জন্য অস্ত্রোপচার করেছিলেন শার্লিন। তবে হঠাৎ এই অভিনেত্রীর পিঠে, ঘাড়ে ও কাঁধে তীব্র ব্যথা অনুভব করায় তাকে ফের হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে গিয়ে অস্ত্রোপচার করে কৃত্রিম ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করেন।

    তবে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

    নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে শার্লিন চোপড়া জানিয়েছেন, গত কয়েক বছর আগে তিনি কৃত্রিম উপায়ে স্তনবৃদ্ধি করেছিলেন। এর ফলে তার শরীরের ঊর্ধ্বাঙ্গের ওজন বেড়ে যায়। এই অতিরিক্ত ওজনের কারণেই সম্প্রতি পিঠ, ঘাড়, বুক ও কাঁধে অসহনীয় ব্যথা শুরু হয়।

    শারীরিক অস্বস্তি বাড়তে থাকায় তিনি চিকিৎসকদের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে, এই ব্যথার মূল কারণ হলো অতিরিক্ত ভারী স্তন। নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে অভিনেত্রী দ্রুত ‘ইমপ্ল্যান্ট’ অপসারণের সিদ্ধান্ত নেন এবং সম্প্রতি তিনি সেই অস্ত্রোপচার করান।

    শার্লিন আরো জানান, স্তন ছাড়া মুখেও তিনি ‘ফিলার’ ব্যবহার করেছিলেন।

    কিন্তু নিজের আসল রূপ ফিরে পেতে গত বছরের আগস্ট মাসেই মুখের সব ফিলার সরিয়ে ফেলেন। বর্তমানে ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করে অপেক্ষাকৃত হালকা জীবনযাপন শুরু করেছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন