বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • সোনাক্ষী সিনহা স্বামীর সঙ্গে হঠাৎ মসজিদে

    সোনাক্ষী সিনহা স্বামীর সঙ্গে হঠাৎ মসজিদে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের দেড় বছর পার হতে চলল। শুরুতে প্রশ্ন উঠেছিল, অভিনেত্রী কি স্বামীর ধর্ম গ্রহণ করবেন কি না। তবে এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। স্বামী জাহির ইকবাল মুসলিম হলেও তারা একসাথে সুখে সংসার করছেন। প্রায় সময়ই দেশ-বিদেশে ঘুরতে বের হন তারা।

    অভিনেত্রী সম্প্রতি আবু ধাবিতে যান সেখানকার পর্যটন বিভাগের আমন্ত্রণে। অভিনেত্রী নিজের ইউটিউব চ্যানেলে জানান, আবু ধাবিতে পৌঁছে প্রথমে যাবেন শেখ জায়েদ মসজিদে। তিনি কখনও মসজিদের ভিতরে যাননি। সোনাক্ষীর কথায়, ‘‘আমি মন্দিরে, গির্জায় গিয়েছি বহু বার। কিন্তু মসজিদের অন্দরে যাইনি। ভীষণ উত্তেজিত লাগছিল।

    আরব আমিরাতের আবুধাবি সফরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। প্রথমবার কোনো মসজিদের ভেতরে প্রবেশের অভিজ্ঞতা হওয়ায় তা নিয়ে নিজের ভ্লগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

    এই সফর তার জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল বলে জানান তিনি। শান্ত পরিবেশ আর স্থাপত্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।

    এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী জাহির ইকবাল। সোনাক্ষীর উচ্ছ্বাস দেখে হালকা মজা করে তিনি বলেন, ‘আমি কিন্তু ওকে ধর্ম পরিবর্তন করাতে নিয়ে যাচ্ছি না।’ জাহিরের সেই মন্তব্যে দুজনই হাসিতে মেতে ওঠেন।

    অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের প্রায় দেড় বছর হতে চলল। যদিও ভিন্নধর্মে বিয়ে করায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। শোনা যায়, মেয়ের সিদ্ধান্তে নাকি নাখোশ ছিল সিনহা পরিবার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন