বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • আদনান আল রাজীবের নতুন প্রজেক্টে শাকিব খান

    আদনান আল রাজীবের নতুন প্রজেক্টে শাকিব খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার একটি নতুন বিজ্ঞাপন নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। এই বিজ্ঞাপনে উপস্থিত থাকবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

    গুটি গুটি পায়ে দেশে শীতের আমেজ পড়তেই এমন আবহাওয়াতে ত্বকের যত্নের সুরক্ষার বার্তা নিয়ে আসবে নতুন বিজ্ঞাপনটি। আর ওই বিজ্ঞাপনে ত্বক সুরক্ষার জনপ্রিয় একটি পণ্যের সাথে পরিচয় করিয়ে দেবেন শাকিব।

    জানা গেছে, এরইমধ্যে শেষ হয়েছে শুটিং। রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং শেষে এবার চলছে তার প্রচারের প্রস্তুতি। খুব শিগগিরই এটি টেলিভিশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারে আসবে।

    বিশ্বস্ত সূত্র বলছে, রিমার্ক হারল্যান থেকে নিজের নাম সরিয়ে নেয়ার পর এখন থেকে বিভিন্ন কোম্পানির কোলাবোরেশনে টিভিসি, ফটোশুট অথবা বিজ্ঞাপন প্রচারণায় নিয়মিত দেখা যাবে এ তারকাকে।
     
    বর্তমানে নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। শাকিব ছাড়া সিনেমায় আরও রয়েছেন তানজিন তিশা, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীর মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন