বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • অস্কারের বিশেষ স্বীকৃতি পেলেন টম ক্রুজ

    অস্কারের বিশেষ স্বীকৃতি পেলেন টম ক্রুজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্মানসূচক অস্কার অর্জন করেছেন হলিউড তারকা টম ক্রুজ। গত রোববার (১৬ নভেম্বর) রাতভর আয়োজিত লস অ্যাঞ্জেলেসের গভর্নরস অ্যাওয়ার্ডের মঞ্চে প্রখ্যাত মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো ইনারিতু তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন। খবর জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি।

    টম ক্রুজ ছাড়াও সম্মানসূচক অস্কার পেয়েছেন কোরিওগ্রাফার-অভিনেত্রী ডেবি অ্যালেন, সংগীত তারকা ডলি পার্টন ও প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। 

    মঞ্চে আবেগাপ্লুত টম ক্রুজ বলেন, ‌‘সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্ন বিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। ফলে চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে—এটি তারই অংশ।’ 

    এদিকে, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’র সভাপতি জ্যানেট ইয়াং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরস এই মেধাবী শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার ও অভিনেত্রী, যাঁর কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে, বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে সম্মোহিত করেছে।’

    প্রসঙ্গত, ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪ বার অস্কার মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’ চলচ্চিত্র দুটির সুবাদে সেরা অভিনেতা, ‘ম্যাগনোলিয়া’র জন্য সেরা পার্শ্ব-অভিনেতা এবং ‘টপ গান: ম্যাভেরিক’র ক্ষেত্রে প্রযোজক হিসেবে মনোনীত হন তিনি। তবে কখনও অস্কার পাননি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন